সোমবার, ৩১ আগস্ট ২০২৬

বৃটিশ হাই কমিশনারকে নিয়ে বিজয়নগর ছড়ার পাড় পরিদর্শনে মেয়র রেজাউল

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন করা না গেলে উন্নয়নের সুফল দৃশ্যমান হবে না। ইউএনডিপি (এলআইইউপিসি) প্রকল্প গ্রহণ করে বিজয় নগর ছড়ার পাড়ে যে পরিবর্তন সাধন করেছে তাতে তাঁরা অভিনন্দন পাওয়ার দাবী রাখে। তিনি বলেন, মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ জীব।

উন্নয়নের প্রতিটি ক্ষেত্রেই মানুষের ভূমিকা রয়েছে। মানুষ চাইলে নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করতে পারে। এফসিডিও, ইউএনডিসি, এলজিডি’র আর্থিক ও কারিগরী সহায়তায় এবং স্থানীয় মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে প্রান্তিক মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আজ সোমবার সকালে উত্তর পাহাড়তলী ওয়ার্ডের বিজয় নগর ছড়ার পাড়ে সিডিসি’র জলবায়ু সহিষ্ণু অবকাঠামো প্রকল্পের কাজ উদ্বোধন ও পরিদর্শনকালে তিনি একথা বলেন।

এতে প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ হাই কমিশনার মি. রর্বাট চ্যাটার্টন ডিকসন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলম, জাতীয় প্রকল্পের পরিচালক (যুগ্ম-সচিব) মো. মাসুম পাটওয়ারী, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জী, ক্লাইমেট চেইঞ্জ টিম লিডার জন ওয়ার বার্টন, কাউন্সিলর জহুরুল আলম জসিম, সংরক্ষিত কাউন্সিলর তসলিমা বেগম নুরজাহান, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, প্রোগ্রাম ম্যানেজার ফারজানা মুস্তাফা, ইউএনডিপির টাউন ম্যানেজার মো. সরোয়ার হোসেন খান।

প্রধান অতিথির বক্তব্যে ব্রিটিশ হাই কমিশনার মি. রর্বাট চ্যাটার্টন ডিকসন বলেন, বিজয় নগর ছড়া একটি পাহাড় ঘেরা অঞ্চল। এখানকার প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীকে ঐক্যের বন্ধনে একত্রে বসবাস করে দেখে আমি মুগ্ধ হয়েছি। তাদের সাথে কথা বলে মনে হয়েছে তারা এগিয়ে যেতে চায়। তাদের এগিয়ে যাবার আগ্রহকে আমি সাধুবাদ জানাই। তাদের এই আগ্রহ চলমান থাকলে তারা সুন্দর জীবনের অধিকারী হতে পারবেন একথা দৃঢ়তার সাথে বলা যায়। তিনি চসিক মেয়রকে এই প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

উদ্বোধন শেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ও বৃটিশ হাই কমিশনারসহ সফরকারী প্রতিনিধি দলকে সাথে নিয়ে প্রকল্প এলাকার বিভিন্ন কর্মকান্ড পরিদর্শন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

আরও পড়ুন

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী হত্যা মামলায় মো. জলিল শরিফ নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার (৩০ আগস্ট) চট্টগ্রামের...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া টার্মিনাল শুধু চীনের জন্য নয়, বিশ্বের জন্যও একটি গুরুত্বপূর্ণ লজিস্টিকস ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ পরিবর্তন করে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে নগরের আগ্রাবাদে একটি ডেইরি...