রবিবার, ৭ জুন ২০২৬

কলি যুগের মহাতীর্থ সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় ও মন্দিরের উৎপত্তি কথা

বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানায় রয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী চন্দ্রনাথ পাহাড়। প্রতিবছর ফাল্গুন মাসের চতুর্দশী তিথিতে এখানে তিন দিনব্যাপী বসে ঐতিহ্যবাহী শিব চতুর্দশী মেলা। তবে মেলা তিন দিন হলেও এর স্থিতিকাল থাকে প্রায় মাস ব্যাপী। প্রতিবছর এই মেলায় দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম ঘটে।

সীতাকুণ্ড বাজার থেকে পূর্বদিকে সাড়ে তিন কিলোমিটার পাহাড়ি আঁকাবাঁকা পথ পেরিয়ে সুউচ্চ পাহাড়ের চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির। এটি একটি জাগ্রত শিব মন্দির। সমতল ভূমি থেকে এর উচ্চতা প্রায় তেরোশো মিটার ।

চন্দ্রনাথ পাহাড় হিমালয় হতে বিচ্ছিন্ন পূর্বাঞ্চলীয় অংশ। এ পাহাড় হিমালয়ের দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে ঘুরে ভারতের আসাম এবং ত্রিপুরা রাজ্যের মধ্য দিয়ে ফেনী নদী পার হয়ে চট্টগ্রামের সঙ্গে মিশেছে। সত্যযুগে দক্ষ যজ্ঞে সতীমাতা দেহ ত্যাগ করলে মহাদেব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন। তখন শিবকে শান্ত করতে বিষ্ণুদেব সুদর্শন চক্র দ্বারা সতীর মৃতদেহ ছেদন করেছিলেন। এই মৃতদেহের ৫১ পীঠ ছেদন হয়েছিল। তার একটি অংশের মধ্যে সতীর বাম হস্ত পড়েছিল এই সীতাকুণ্ডে। যদিও কিছু কিছু ইতিহাস পর্যালোচনা করে জানা যায় ৮০০ বছর পূর্বে গৌরের বিখ্যাত আদিশূরের বংশধর রাজা বিশ্বম্ভর সমুদ্রপথে চন্দ্রনাথে পৌঁছার চেষ্টা করেছিলেন। সে সময় ত্রিপুরার শাসক রাজা ধন মানিক্য এ মন্দির থেকে শিবের মূর্তি তাঁর রাজ্যে সরিয়ে নেয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছিলেন।প্রচলিত আছে, নেপালের এক রাজা স্বপ্নে আদিষ্ট হয়ে পৃথিবীর পাঁচ কোণে পাঁচটি শিবমন্দির নির্মাণ করেন। এর মধ্যে চন্দ্রনাথ পাহাড়ের শিবমন্দির অন্যতম।

পৌরাণিক কাহিনী বিভিন্ন ধর্মগ্রন্থ ও ইতিহাস সূত্রে জানা যায়, এখানে মহামুনি ভার্গব বসবাস করতেন। সত্যযুগে অযোদ্ধার রাজা দশরথের পুত্র রামচন্দ্র তার বনবাসের সময় এখানে এসেছিলেন। রাম সীতার বনবাস এর কিছু চিহ্ন পাওয়া যায় সীতাকুণ্ডে। তারা আসবেন জানতে পেরে মহামুনি ভার্গব এখানে স্নানের জন্য তিনটি কুণ্ড (কুয়া) সৃষ্টি করেন। এরপর রামচন্দ্রের স্ত্রী সীতা এই কুণ্ডে স্নান করেন। এরপর থেকেই স্থানের নামকরণ করা হয় সীতাকুণ্ড। যেটিতে রাম স্নান করেছিলেন সেটির নামকরণ করা হয় রামকুণ্ড। রয়েছে লক্ষণ কুণ্ড ও রামের ভক্ত হনুমান জির মন্দির। তবে বর্তমানে কুণ্ডগুলো শুকিয়ে গেছে। ঐতিহাসিক কাল থেকে ইটের দেয়ালে চিহ্নিত করে রাখা হয়েছে এই সমস্ত পৌরাণিক স্থানগুলোকে।
তাহলে বোঝা যায় এর ইতিহাস ঐতিহ্য আদি সনাতন। যার কোন অন্ত নেই। এই শিব মন্দির কখন এ স্থানে প্রতিষ্ঠিত হয়েছিল তা প্রকৃতপক্ষে কোন ভাবে জানা সম্ভব নয়। তবে সতীর খন্ড দেহ যেসব স্থানে পড়েছিল সে সকল স্থানে পরম বৈষ্ণব শিব সদা বিরাজমান বলে জানা যায়।

পৌরাণিক স্মৃতিবিজড়িত অসংখ্য মঠ-মন্দির আছে এই পাহাড়ে। এখানে রয়েছে স্বয়ম্ভুনাথ মন্দির যা স্বয়ং (নিজেই) ভূ (মাটি) থেকে উৎপত্তি হয়েছিল। এটিকে ক্রমদিশ্বর স্বয়ম্ভুনাথ শিব মন্দিরও বলা হয়ে থাকে। মূলত এই মন্দির দর্শন করে চন্দ্রনাথ পাহাড়ে আরোহন করে তীর্থযাত্রীরা। এছাড়া চন্দ্রনাথ পাহাড়ের পূর্ব পাশে গহীন অরণ্যে রয়েছে পাতাল কালীবাড়ি।
প্রতিবছর ফাল্গুন মাসে শিবচতুর্দশী মেলা হয় চন্দ্রনাথ পাহাড়ে। দেশ-বিদেশের অনেক সাধু-সন্ন্যাসী আসেন মেলায়।

চলমান…..

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের উত্তর ফটিকছড়ির ভূজপুর থানার নারায়ণহাট ইউনিয়নের শৈলকুপা এলাকায়...

মিরসরাইয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. মজিবুল...

বোয়ালখালীতে পাহাড়ে পাওয়া লাশের পরিচয় মিলেছে

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড় থেকে উদ্ধার হওয়া হাত-পা...

চট্টগ্রামে শিল্পকলা একাডেমী মুক্তমঞ্চে জমকালো নৃত্যানুষ্ঠান ‘নৃত্যনৈবেদ্য’ অনুষ্ঠিত

জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রামের অনিরুদ্ধ মুক্তমঞ্চে ৫ জুন শুক্রবার...

ইস্পাহানি মাস্টার্স টি-২০ ক্রিকেট: চিটাগং রয়্যালস ও আগ্রাবাদ মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি চট্টগ্রাম...

ভুয়া খবর ও অপতথ্য নিয়ন্ত্রণে কার্যকর পরিকল্পনা চান তথ্যমন্ত্রী

ভুয়া খবর, মিসইনফরমেশন ও ডিজিটাল নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় একটি...

আরও পড়ুন

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের উত্তর ফটিকছড়ির ভূজপুর থানার নারায়ণহাট ইউনিয়নের শৈলকুপা এলাকায় পুকুরের পানিতে ডুবে ৫ বছর বয়সী এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার (৬ জুন) দুপুরের...

মিরসরাইয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. মজিবুল হক (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার ৬ জুন সকাল সাড়ে ১১টার দিকে এ...

বোয়ালখালীতে পাহাড়ে পাওয়া লাশের পরিচয় মিলেছে

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড় থেকে উদ্ধার হওয়া হাত-পা বাঁধা লাশের পরিচয় মিলেছে।তিনি দক্ষিণ রাঙ্গুনিয়ার সরফভাটা ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডের জঙ্গল সরফভাটা গ্রামের মাতব্বর...

নাইক্ষ্যংছড়িতে ষাট লাখ টাকার ইয়াবাসহ নারী আটক

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অভিযান চালিয়ে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬০ লাখ...