সোমবার, ৩১ আগস্ট ২০২৬

বাঁশখালীতে অগ্নিকাণ্ডে ৮ বসতঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের বাঁশখালীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় ৮ বসতঘর পুড়ে ছাই হয়েগেছে। এ ঘটনায় ১২ পরিবারের নগদ টাকাসহ ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগ্রস্থ পরিবার।

সোমবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় উপজেলার ১১ নম্বর পুঁইছড়ি ইউনিয়নের ইজ্জতিয়া স্কুলের দক্ষিণ পাশে ২ নম্বর ওয়ার্ড এলাকার মাঝর পাড়া ঠান্ডার বাপের বাড়িতে এ অগ্নিকান্ডে ঘটনা ঘটে।

এ ঘটনায় ৮ বসতঘরের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় ১২ পরিবার। নগদ টাকাসহ এতে প্রায় ৫০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলো।

সংঘটিত এই অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন- মেম্বার কাশেম, মাষ্টার গিয়াস উদ্দিন, মুহাম্মদ ছৈয়্যদ, আলী আকবর, মুহাম্মদ ইলিয়াছ, নোমান সাওদাগর, ইয়াকুব আলী, মুহাম্মদ নেছার উদ্দীন। এ ঘটনায় উক্ত ৮ বসতঘরের মেম্বার কাশেমের ৪ পরিবার, নোমান সাওদাগরের ২ পরিবারসহ ১২টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী মেম্বার কাশেমের বাড়ী থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার কিংবা বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। পরে আগুনের লেলিহান শিখা মুহূর্তেই ছড়িয়ে পড়ে চতুর্থদিকে। স্থানীয়রা বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনকে ফোন দিলে তারা দ্রুত এসে আগুণ নিয়ন্ত্রণে আনে। এতে ততক্ষণে সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্থদের মধ্যে মাষ্টার গিয়াস উদ্দিন বলেন, ‘আমি বিয়ে করেছি মাত্র সপ্তাহ পার হলো। বাড়ীতে থাকা নতুব সব আসবাবপত্র, প্রায় ২ লক্ষ টাকার বই, নগদ ৩০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে যায়। মুহুর্তেই আগুণ ছড়িয়ে পড়ায় কোনরকম নিজেরাই বেঁচে আছি, কিছুই রক্ষা করতে পারিনি। এ ঘটনায় আমাদের ৮ বসতঘরের ১২ পরিবার সর্বস্ব হারিয়ে এখন নিঃশ্ব।

এ ব্যাপারে বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আজাদ বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত আমাদের টিম ঘটনাস্থলে পৌছান। আমাদের ফায়ার টিম ও এলাকাবাসীদের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় ৮ টি বসতঘরের ১২ পরিবারের সর্বস্ব পুড়ে ছাই হয়ে যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

আরও পড়ুন

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী হত্যা মামলায় মো. জলিল শরিফ নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার (৩০ আগস্ট) চট্টগ্রামের...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া টার্মিনাল শুধু চীনের জন্য নয়, বিশ্বের জন্যও একটি গুরুত্বপূর্ণ লজিস্টিকস ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ পরিবর্তন করে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে নগরের আগ্রাবাদে একটি ডেইরি...