সোমবার, ৩১ আগস্ট ২০২৬

মিথ্যাচার ছাড়া বিএনপি আর কিছুই পারে না: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মিথ্যাচার ছাড়া বিএনপি আর কিছুই পারে না। রাজনৈতিকভাবে আত্মবিশ্বাসের সঙ্গে মিথ্যা বলায় অ্যাওয়ার্ড পেয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ছাড়াও একে অপরকে টপকাতে বিএনপির বেশির ভাগ নেতাই মিথ্যাচার করেন।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের ক্ষমতায় আনা হবে। অর্থ দিয়ে রাজনীতি কেনা যাবে না উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, যারা শ্রম, মেধা ও ত্যাগ দিয়ে রাজনীতি টিকিয়ে রেখেছেন তাদেরকেই ক্ষমতায় আনা হবে, নেতা নির্বাচন করা হবে।

হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা এখন বিশ্ব নেতারাও করেন। কারণ, তারা শেখ হাসিনার উন্নয়ন দেখেন কিন্তু বিএনপি দেখে না এবং তারাই শুধু প্রশংসা করেন না। আরও একটি পক্ষ আছে যাদের সারাদিন দেখা যায় না কিন্তু মাঝরাতে টিভির পর্দায় দেখা যায়।

বিএনপি নির্বাচনের নাম শুনলেই ভয় পায় উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান সাজাপ্রাপ্ত হওয়ায় তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না তাই তারা নির্বাচন চান না। তারা নির্বাচন ছাড়া মির্জা ফখরুলকে ক্ষমতায় আনতে চায়।

বিএনপির দু-একজন নেতা নতুন নির্বাচন কমিশন ভালো ও নিরপেক্ষ হয়েছে বলায় বিএনপির আরও মাথা ঘুরে গেছে। এখন তারা ষড়যন্ত্রের জাল বুনছে, গুজব ও কুৎসা রটানোর চেষ্টা করছে। সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব রাজনীতিতে পড়ে জানিয়ে নেতাকর্মীদের এ বিষয়ে সজাগ থাকতে বলেন তিনি।

শ্রমিকের মূল্য বেড়েছে ও তারা ভালো আছেন জানিয়ে তিনি বলেন, এখন একজন শ্রমিকের মূল্য দিয়ে তিনি ১২ থেকে ১৫ কেজি চাল কিনতে পারেন। দেশে আর কাঙ্গাল নাই উল্লেখ করে বলেন, এখন কেউ মারা গেলে কাঙ্গাল ভোজ দিলে এখন আর কোনো কাঙ্গাল আসে না, বড়লোকরাই আসে। দেশে আর কাঙ্গাল খুঁজে পাওয়া যায় না। শুধু তাই নয় দেশে এখন আর গ্রামাঞ্চলেও আগের দিনের বাসিভাত পাওয়া যায় না। এটাই হলো প্রধানমন্ত্রীর কারিশমা।

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আবদুস সামাদ তালুকদার এর সঞ্চালনায় সিরাজগঞ্জ সরকারি কলেজ মাঠে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য আবদুর রহমান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

আরও পড়ুন

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী হত্যা মামলায় মো. জলিল শরিফ নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার (৩০ আগস্ট) চট্টগ্রামের...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া টার্মিনাল শুধু চীনের জন্য নয়, বিশ্বের জন্যও একটি গুরুত্বপূর্ণ লজিস্টিকস ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ পরিবর্তন করে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে নগরের আগ্রাবাদে একটি ডেইরি...