সোমবার, ৩১ আগস্ট ২০২৬

টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র-গুলি ইয়াবা সহ আটক দু’জন

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজার টেকনাফ ২১ নং চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন পুলিশের বিশেষ অভিযানে বিদেশি অস্ত্র-গুলি ইয়াবা সহ দু’জন রোহিঙ্গা কে আটক করে।

এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশী পিস্তল ৫ রাউন্ড গুলি এবং ৪হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১ টা ১৫ মিনিটের দিকে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক(এসপি) মোঃ তারিকুল ইসলাম তারিক জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় অত্র ক্যাম্পের বি/০৩ ব্লকে কয়েকজন রোহিঙ্গা অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে।

উক্ত সংবাদের ভিত্তিতে চাকমারকুল এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স অভিযান পরিচালনাকালে রাত ১ টার দিকে বি/০৩ ব্লকে পৌঁছালে এপিবিএন পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌঁড়ে পালানোর সময় উমর ইবনে খাত্তাব জামে মসজিদের উত্তর পার্শ্বে কাচা রাস্তার উপর থেকে ২ রোহিঙ্গাকে আটক করা হয়।

আটকের পর তাদের দেহ তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল,৫ রাউন্ড গুলি ও ৪হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

আটককৃতরা হল,ক্যাম্প ২২ এর রশিদ আহমদের পুত্র আরকান(১৯) ও মৃত নুর আলমের পুত্র মহিবুল্লাহ(৩৭)।

তিনি আরও জানান,আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামিদেরকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

আরও পড়ুন

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী হত্যা মামলায় মো. জলিল শরিফ নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার (৩০ আগস্ট) চট্টগ্রামের...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া টার্মিনাল শুধু চীনের জন্য নয়, বিশ্বের জন্যও একটি গুরুত্বপূর্ণ লজিস্টিকস ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ পরিবর্তন করে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে নগরের আগ্রাবাদে একটি ডেইরি...