রবিবার, ৩০ আগস্ট ২০২৬

বিজ্ঞানমনস্ক জাতি গঠন করতে পারলেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো-ডিসি

বিজ্ঞানমনস্ক জাতি গঠন করতে পারলেই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হবো।বিজ্ঞানে বাংলাদেশে এখনও নোবেল পুরস্কার অধরা বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মমিনুর রহমান।

আজ রোববার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজে ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের অভূতপূর্ব সাফল্য, অনন্য অর্জনে যারা নেতৃত্ব দিচ্ছেন তারাই আপনাদের মতো শিক্ষার্থী ছিলেন। আপনারাই আগামি দিনের বাংলাদেশ। আমরা স্বপ্ন নিয়ে বাঁচি। আমরা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। আজ সেটি পূর্ণ হয়েছে৷ আমাদের স্বপ্ন এখন ভিশন ৪১। আর এ ভিশন যারা বাস্তবায়ন করবে তারা আমার সামনে। আপনাদের সৃজনশীল কর্মদক্ষতায় এগিয়ে যাবে দেশ।আর এটি সম্ভব হবে আমাদের শিক্ষার্থীদের বিজ্ঞাননির্ভর শিক্ষা ও গবেষণা চর্চায়।

জেলা প্রশাসক বলেন, জীবনে মানুষের অনেক কিছুতেই আসক্তি থাকে। যে কোনও আসক্তিই খারাপ। করোনাকালে অনলাইন ক্লাস করতে গিয়ে স্মার্টফোন ব্যবহার করতে হয়েছে৷ অনেকেই এটিতে আসক্ত হয়েছেন। আমাদের বাস্তব জীবন উপভোগ করতে হবে। জীবনকে উপভোগ করতে হলে ভার্চুয়াল জীবন পরিত্যাগ করতে হবে।
শিক্ষকদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের শিক্ষকদের অনেক বড় দায়িত্ব রয়েছে। আপনাদের কথাকেই শিক্ষার্থীরা অনেক মূল্যায়ন করে। একজন অভিভাবকের চেয়ে অনেক বেশি মূল্যায়ন করে৷ তাই সঠিক শিক্ষাটা দিতে হবে। তাহলে তারা সঠিক বিষয়টি নিয়ে সামনে এগিয়ে যেতে পারবে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের উপ পরিচালক (স্থানীয় সরকার) বদিউল আলম বলেন, আন্তর্জাতিক গণিত ও পদার্থবিদ্যা অলিম্পিয়াডে অংশগ্রহণ করে বিশ্বের বাঘা বাঘা দেশকে পেছনে পেলে আমাদের শিক্ষার্থীরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকার করছে। এটি আমাদের বড় অর্জন।

তিনি বলেন, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান ক্লাব আছে কিন্তু কার্যক্রম নেই। গণিত ক্লাব অনেক শিক্ষা প্রতিষ্ঠানে নেই। আমার অনুরোধ, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যাতে বিজ্ঞানমনস্ক ক্লাব তৈরি করা হয়। বিজ্ঞানমনস্ক জাতি যদি গঠন করতে পারলে আমরা নোবেল পুরস্কার লাভ করতে পারবো। অর্থনীতিতে যেভাবে দেশ এগিয়ে যাচ্ছে সেভাবে বৈজ্ঞানিকভাবে এগিয়ে যাচ্ছে না। বিজ্ঞানকে আমাদের গুরুত্ব দিতে হবে।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আবু রায়হান দোলন বলেন, ইচ্ছেশক্তি থাকলে আমরা এগিয়ে যেতে পারবো। এটিকে কাজে লাগাতে হবে। অনেক দেশের অনেক কিছুর সামর্থ নেই। কিন্তু তারা ইচ্ছাশক্তিতে বলিয়ান হয়ে এগিয়ে যাচ্ছে। আমাদের এ অনুষ্ঠান ভার্চুয়ালি হওয়ার কথা ছিল। করনো পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আমরা এই বিজ্ঞান মেলার আয়োজন করতে পেরেছি। আশাকরি সুন্দর একটি অনুষ্ঠান আমরা সফলভাবে সম্পন্ন করতে পারবো।

দুইদিনব্যাপী এ মেলা দুইটি পৃথক ভ্যানুতে অনুষ্ঠিত হচ্ছে। একটি কাজেম আলী স্কুল অ্যন্ড কলেজে অন্যটি ডা.খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ে। প্রত্যেক ভ্যানুতে ৬০ জন করে মোট ১২০টি প্রকল্প প্রদর্শিত হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ...

আরও পড়ুন

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া টার্মিনাল শুধু চীনের জন্য নয়, বিশ্বের জন্যও একটি গুরুত্বপূর্ণ লজিস্টিকস ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ পরিবর্তন করে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে নগরের আগ্রাবাদে একটি ডেইরি...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া (২৪) নামে এক নারী নিহত হয়েছেন।রবিবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পৌরসভার পূর্ব কালুরঘাট ১৩...

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার বিতরণ উৎস ২৮ আগস্ট শুক্রবার সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অপর্ণাচরণ সিটি করপোরেশন...