শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ব্রাজিলে বাসে বোমা বিস্ফোরণ, আহত ৩ ফুটবলার

আন্তর্জাতিক ডেস্ক :

ম্যাচ খেলতে যাওয়ার সময় ব্রাজিলের দ্বিতীয় বিভাগের ক্লাব বাহিয়ার খেলোয়াড়রা বড় দুর্ঘটনার কবলে পড়েছে। টিম বাসে ভয়াবহ বোমা বিস্ফোরণে আহত হয়েছেন তিনজন ফুটবলার, যার মধ্যে একজনকে দ্রুত নিতে হয়েছে হাসপাতালে।

ল্যাতিন দেশটির উত্তর-পূর্বের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপ কোপা ডে নর্দেস্তেতে সাম্পাইও কোরিয়ার বিপক্ষে ম্যাচ ছিল বাহিয়ার। সালভাদরে তাদের হোম ভেন্যুতে পৌঁছালে বাসের ভেতরে বোমাটি বিস্ফোরিত হয়। পরে আতঙ্ক নিয়েই ম্যাচ খেলেছে দলটি এবং ২-০ ব্যবধানে জিতে ফিরেছে।

ঘটনার পর ক্লাব বাহিয়া তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে জানিয়েছে, গোলরক্ষক ডানিলো ফার্নান্দেস হাসপাতালে ভর্তি। বিস্ফোরণে বাসের জানালার কাঁচ ভেঙে তার মুখে বিদ্ধ হয়েছিল। লেফট ব্যাক ম্যাথিউস বাহিয়া এবং ফরোয়ার্ড মার্সেলো সিরিনোও আহত হয়েছেন। তবে গোলরক্ষক দানিলো ফের্নান্দেস মুখে গুরুতর আঘাত পাওয়ায় তাকে হাসপাতালে নিতে হয়েছে।

পরে ক্লাবটি জানায়, গোলরক্ষক ফের্নান্দেস ‘ভালো’ আছেন। কিন্তু মুখে একাধিক আঘাত পাওয়ায় রাতে তাকে হাসপাতালে থাকতে হয়।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বাড়িতে বানানো বিস্ফোরকে এমন দুর্ঘটনা ঘটেছে। ঘটনাটি দলের কিছু উগ্র সমর্থকরা ঘটিয়েছে উল্লেখ করে স্থানীয় থানার তদন্তকারী পুলিশ ভিক্টর স্পিনোলা জানিয়েছেন, ‘আমরা ছবি সংগ্রহ করেছি, খেলোয়াড় ও প্রত্যক্ষদর্শীদের বয়ান নিয়েছি। অপরাধীদের শনাক্ত করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে এবং তাদের গ্রেপ্তার করবো।’

বিষয়টি নিয়ে বিরক্ত দলের কোচ গুটো ফেরাইরা। বলেছেন, ‘এটা চরম বোকামি। সমর্থকরা ভাবছে খেলোয়াড়দের ওপর হামলা করলে তারা পারফর্ম করবে। সবসময় কোচ খারাপ, খেলোয়াড়রা খারাপ। কিন্তু এটা সমস্যাগুলো সমাধানের মাধ্যম নয়।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই...

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

আরও পড়ুন

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন-নাজিবুল হক রাশেদ (২৯) ও মোহাম্মদ সালমান (২৮)।বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত...

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেছেন।ঢাকার...