শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইউক্রেনের সঙ্গে আলোচনায় পুতিনের সম্মতি

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে বেলারুশের রাজধানী মিনস্কে একটি প্রতিনিধি দল পাঠাতে সম্মত হয়েছেন।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) ইউক্রেনে রাশিয়ার আক্রমণের দ্বিতীয় দিনে পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ তথ্য জানান।

তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট মিনস্কে ইউক্রেনের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার জন্য একটি ‘উচ্চ-পর্যায়ের’ প্রতিনিধি দল পাঠাতে ‘প্রস্তুত’। খবর এএফপির।

এর আগে শুক্রবার ইউক্রেন বলেছে, তারা শান্তি চায় এবং ন্যাটোর বিষয়ে নিরপেক্ষ অবস্থানসহ রাশিয়ার সঙ্গে কথা বলতে প্রস্তুত। এরপরই ইউক্রেনের সেনাবাহিনীর আত্মসমর্পণের শর্তে তাদের সঙ্গে একটি যোগাযোগ চ্যানেল খোলার তথ্য জানাল মস্কো।

ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক রয়টার্সকে বলেন, যদি আলোচনা সম্ভব হয়, তাহলে তা অনুষ্ঠিত হওয়া উচিত। যদি তারা মস্কোতে আলোচনা করতে চায়,এতে আমরা ভীত নই।

এদিকে, ইউক্রেনের সশস্ত্র বাহিনী যখন আত্মসমর্পণ করবে এবং অস্ত্র জমা দেবে তখন রাশিয়া ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসবে বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

রাশিয়া তার ছোট প্রতিবেশী দেশটিতে সামরিক হস্তক্ষেপের দ্বিতীয় দিন শুক্রবার এ কথা বলেন তিনি।

লাভরভ বলেন, ইউক্রেনের সশস্ত্র বাহিনী আমাদের প্রস্তাবে সাড়া দিলেই আমরা যেকোনো মুহূর্তে আলোচনার জন্য প্রস্তুত। তাদেরকে প্রতিরোধ বন্ধ করতে হবে, অস্ত্র ফেলে দিতে হবে- কেউ তাদের নির্যাতন করবে না, কেউ তাদের নিপীড়ন করবে না।

‘আসুন আমাদের পরিবারে ফিরে যাই এবং ইউক্রেনীয় জনগণকে তাদের ভাগ্যের বিষয়ে নিজেদের সিদ্ধান্ত নিতে দিন’, বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

প্রসঙ্গত, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার পর বৃহস্পতিবার সকাল থেকেই ইউক্রেনে একের পর এক হামলা চালাচ্ছে রুশ সেনারা। দ্বিতীয় দিনেও চলছে তুমুল লড়াই। হামলায় এখন পর্যন্ত ইউক্রেনের ১৩৭ সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রক্তক্ষয়ী এই যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার বিভিন্ন শহরে বিক্ষোভ করেছে যুদ্ধবিরোধীরা। সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই...

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

আরও পড়ুন

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর রাজনৈতিক পর্যায়ে নতুন একটি তদারকি ও সমন্বয় কাঠামো তৈরি করলো সরকার। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয়...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...