শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চকরিয়ায় ১৭ ঘন্টার ব্যবধানে দুই গৃহবধূর লাশ উদ্ধার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়ায় ১৭ ঘন্টার ব্যবধানে দুই গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার হারবাং ইউনিয়নের পৃথক এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাত ৭টার দিকে হারবাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডস্থ মুসলিম পাড়া থেকে ইয়াছমিন আক্তার (২৮) ও শুক্রবার দুপুর ১২টার দিকে একই ইউনিয়নের কোরবানিয়াঘোনা এলাকা থেকে রুমানা আক্তার মনি (২৬) নামে গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৭টার দিকে হারবাং ইউনিয়নের মুসলিম পাড়ায় ভাড়া বাসা থেকে গৃহবধূ ইয়াছমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াছমিন আত্মহত্যা করেছেন নাকি হত্যার শিকার হয়েছেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। নিহত ইয়াছমিন একই এলাকার গাড়ী চালক মোয়াজ্জেম হোসেনের স্ত্রী। তারা দু’জনেরই দ্বিতীয় বিয়ে হয়েছিল।

অপরদিকে শুক্রবার দুপুর ১২টার দিকে হারবাং ইউনিয়নের কোরবানিয়াঘোনা এলাকায় থেকে শফিকুর রহমানের স্ত্রী রুমানা আক্তারের লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। রুমানার দুটি শিশু সন্তান রয়েছে। তার স্বামী হেফজ খানার শিক্ষক। তবে কি কারণে রুমানা আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসান গনি বলেন, হারবাং ইউনিয়নের পৃথক স্থান থেকে দুই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনা আত্মহত্যা না হত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ককক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী...

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায় লাইসেন্সবিহীন তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।আজ বুধবার (১৯ আগস্ট) উপজেলা সহকারী...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা আরও দুই আরোহী আহত হয়েছেন।সোমবার (১০ আগস্ট) বিকাল...