শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইউক্রেনের এ পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্র দায়ী: চীন

আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে চীন। মার্কিন পররাষ্ট্রনীতিকে ‘ভণ্ডামি’ বলেও দাবি করেছে দেশটি।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া শুনয়িইং বলেছেন, গত দুই মাস ধরে রাশিয়া-ইউক্রেন ইস্যুতে আন্তর্জাতিক রাজনীতিতে প্রতিদিন যুক্তরাষ্ট্র যে উত্তেজনা ছড়িয়েছে, তার ফল ইউক্রেনে এ সামরিক অভিযান।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বৃহস্পতিবার হুয়া শুনয়িইং এসব কথা বলেন। খবর সিবিএস নিউজের।

ইউক্রেন পরিস্থিতি নিয়ে সংবাদিকদের প্রশ্নের জবাবে শুনয়িইং বলেন, বর্তমানে ওই অঞ্চলে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তার জন্য মূলত দায়ী যুক্তরাষ্ট্র।

কেউ যদি নিয়মিত কোনো অগ্নিশিখায় তেল ঢালতে থাকে এবং অন্যদের অভিযোগ করতে থাকে যে, কেন তারা আগুন নেভাচ্ছে না— সে ক্ষেত্রে এই আচরণকে নিঃসন্দেহে সবাই দায়িত্বহীন ও আদর্শহীন আচরণ হিসেবে চিহ্নিত করবে, তাই নয় কি? এই ইস্যুতেও ব্যাপারটি এমনই।

সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে ‘ভণ্ডামী’ বলেও সমালোচনা করেন শুনয়িইং।

তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র যখন ইরাক ও আফগানিস্তানে হামলা করেছিল, তখন সেসব দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হয়নি? সাধারণ নিরপরাধ মানুষ প্রাণ হারাননি?’

‘যুক্তরাষ্ট্রের প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা যেন বিশ্বশান্তির ব্যাপারে মনোযোগী হয় এবং যাবতীয় দ্বিমুখী নীতি ত্যাগ করে।’

রুশ বাহিনীকে সহায়তা করতে সেখানে চীনা সেনাবাহিনী পাঠানোর কোনো পরিকল্পনা সরকারের আছে কিনা জানতে চাইলে মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সরকারের এ ধরনের কোনো পরিকল্পনা নেই; বরং চীন বিশ্বাস করে এ ইস্যুতে বিবদমান সব পক্ষকে সংঘাত থেকে বিরত থাকা উচিত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বাংলাদেশের জনগণের কল্যাণে দায়িত্ব পালনে নতুন রাষ্ট্রপতির সাফল্য কামনা করেছেন।ঢাকার...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...