শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সেন্টমার্টিনগামী জাহাজ ‘বে ওয়ান ক্রুজ’ এর ইঞ্জিন রুমে আগুন!

সিনিয়র প্রতিবেদক :

চট্টগ্রাম থেকে সেন্টমার্টিনগামী বিলাসবহুল জাহাজ বে-ওয়ান ক্রুজ সাগরে ৩০ মিনিট চলার পর ইঞ্জিনে আগুন লেগেছে বলে জানা গেছে। তথ্যটি নিশ্চিত করেছেন জাহাজে থাকা একাধিক যাত্রী।

এসময় জাহাজের ৫ তলা থেকে ধোঁয়া বের হতে থাকলে যাত্রীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। জাহাজটি মাঝ সাগরে নোঙর করা হয়।

তবে জাহাজের এক যাত্রীর সাথে কথা হলে, তিনি বলেছেন এখন জাহাজ বন্ধ। ইঞ্জিন থেকে ধোঁয়া বের হচ্ছে।

রাত গভীরে আমাদের প্রতিবেদকের কাছে আপডেট আসে রাত ১ঃ২০ টা- আগুন বন্ধ হয়েছে, ৪০/৪৫ মিনিট ধরে ইঞ্জিন বন্ধ। যাত্রীদের সবাইকে লাইফ জ্যাকেট পরানো হয়েছে। যাত্রীদের কেউ ভয়ে অসুস্থ বা আহত হয়নি।

আপডেট ১ঃ৫০টা –জাহাজ এখনও আগের জায়গাতেই আছে, কুতুবদিয়ার কাছাকাছি নোঙ্গর করা হয়েছে। যাত্রীরা সবাই নিরাপদে আছে। নেটওয়ার্কের সমস্যার কারণে স্বজনরা অনেককেই ফোনে পাচ্ছেন না। জাহাজ সিঙ্গেল ইঞ্জিন নিয়ে সেন্ট মার্টিন যাবে নাকি চট্টগ্রাম ফিরে আসবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

এই বিষয়ে বে ওয়ানের চট্টগ্রাম অফিসের প্রকৌশলী মইন উদ্দিন জানান, সোয়া ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে জাহাজের ইঞ্জিনরুমে আগুন লাগে। জাহাজে প্রশিক্ষিত লোকজন ও অগ্নিনির্বাপণব্যবস্থা থাকায় ২০ থেকে ২৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

মইন উদ্দিন আরও জানান, এমভি বে ওয়ান চট্টগ্রাম-সেন্ট মার্টিন রুটে সপ্তাহে ৩ দিন চলাচল করে। প্রতি বৃহস্পতিবার রাত ১০টায় সেন্ট মার্টিনের উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যায়। বৃহস্পতিবার রাতে এটি ৮০০ যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার এ বোর্ডে গড়ে ৫৯ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে...