শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রামগড়ে বিদেশী পিস্তলসহ দুই যুবক আটক

রামগড় প্রতিনিধি

খাগড়াছড়ির রামগড়ে ফার্নিচারের দোকানে ক্রেতার ছদ্মবেশী র‍্যাবের কাছে অস্ত্র বিক্রি করতে গিয়ে হাতেনাতে আটক আব্দুর রহিম প্রকাশ মুরগি মিলন (২৭) ও আমানুল হক সোহেল(২৮) নামে দুই যুবক।

বৃহষ্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রামগড় পৌরসভার ৪ নং ওয়ার্ডের মাস্টারপাড়া সিনেমাহল বাজারের একটি ফার্নিচার দোকান থেকে একটি বিদেশী পিস্তল ও গুলিসহ তাদের আটক করা হয়। র‍্যাব ৭ এর ফেণী ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে।

দ্রুত রামগড় থেকে নিয়ে যায়। মুরগী মিলন রামগড় পৌরসভার নদীরকূলের আবু তাহেরের ছেলে ও সোহলে মাস্টারপাড়ার মৃত এবায়দুলের ছেলে। বৃহষ্পতিবার ৮ টার দিকে র‌্যাব আটককৃতদের অস্ত্র ও গুলিসহ রামগড় থানায় হস্তান্তর করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, র‍্যাবের সাদাপোশাকধারী কয়েকজন সদস্য ক্রেতাসেজে ঐ ফার্নিচারের দোকানে বসে মুরগী মিলন, সোহেল নামে দুই যুবকের কাছ থেকে অস্ত্র কিনতে দরদাম করে।

এসময় সাদাপোশাকধারী আরও কয়েকজন র‍্যাব সদস্য দোকানে এসে পৌঁছেন। এক পর্যায়ে ছদ্মবেশী র‍্যাবের সদস্যরা মুরগী মিলন ও সোহেলকে একটি দেশী পিস্তল, দুই রাউন্ডগুলি ও দুটি ম্যাগাজিনসহ আটক করে দ্রুত নিয়ে যায়।

এদিকে, বৃহষ্পতিবার রাত ৮টার দিকে র‌্যাব ৭ এর ফেণী ক্যাম্পের সদস্যরা আটক দুই আসামী আব্দুর রহিম প্রকাশ মুরগি মিলন (২৭) ও আমানুল হক সোহেল(২৮)কে রামগড় থানায় হস্তান্তর করেন।

থানার ওসি (তদন্ত) রাজীব কর জানান, একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ আসামী আব্দুর রহিম প্রকাশ মুরগি মিলন (২৭) ও আমানুল হক সোহেল(২৮)কে থানায় হস্তান্ত করা হয়েছে। ফেণী র‌্যাব-৭ এর নায়েব সুবেদার মো: নুরুল ইসলাম বাদি হয়ে অস্ত্র আইনের ১৯(এ)/১৯(এফ) ধারায় একটি মামলা দায়ের করেছেন।
শুভাশীষ দাশ রামগড় খাগড়াছড়ি
২৪/২/২০২২

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ এলাকার...