শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কোতোয়ালীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

কোতোয়ালী থানার পুরাতন রেলওয়ে স্টেশন এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দীন।

গ্রেফতাকৃতরা হলেন, মো. আনোয়ার হোসেন (৩৪), বশির আহম্মেদ রনি (৩৫) ও মো. আবুল হোসেন সজীব(২৮)।

নেজাম উদ্দিন বলেন,গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।গ্রেফতার তিনজন রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়িক প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতির পরিকল্পনার উদ্দেশ্যে প্রস্তুতি নিয়েছিল। তারা দুপুর থেকে শুরু করে সন্ধ্যা, রাত ও ভোরবেলায় স্টেশনের যাত্রী ও পথচারীদের অবৈধ অস্ত্র-গুলি ও চাকু-ছোরার ভয় দেখিয়ে ছিনতাই ও ডাকাতি করার পরিকল্পনার উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণের জন্য একত্রিত হয়ে শলাপরামর্শ করছিল। তারা বিভিন্ন সময় সহযোগীরাসহ সিএনজি অটোরিকশাযোগে দুপুর থেকে ভোর পর্যন্ত কোতোয়ালী থানার বিভিন্ন এলাকায় ছিনতাই-ডাকাতি করে। বিভিন্ন কৌশল অবলম্বন করে কখনও বাসযাত্রীদের কখনও পথচারী ও বিভিন্ন ব্যবসায়ীদের জিম্মি করে মোবাইল, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র ডাকাতি-ছিনতাই করে থাকে। গ্রেফতার তিনজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ এলাকার...