বুধবার, ২৯ জুলাই ২০২৬

সন্দেহ থাকলে শিল্পী সমিতিতে যাওয়ার আহ্বান নিপুণের

বিনোদন ডেস্ক

দেশীয় চলচ্চিত্রের খ্যাতিমান অভিনেত্রী নিপুণ আক্তার। বেশ কিছুদিন ধরেই শোবিজপাড়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি। সম্প্রতি এই চিত্রনায়িকার বিরুদ্ধে নতুন অভিযোগ উঠেছে।

নিপুণের বিরুদ্ধে অভিযোগ- বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয় থেকে কিংবদন্তি তিন অভিনেতা আকবর হোসেন পাঠান ফারুক, সোহেল রানা ও আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলের ছবি সরিয়ে ফেলেছেন তিনি। তবে বিষয়টি নিয়ে ‘মিথ্যাচার’ করা হচ্ছে বলে দাবি করেছেন এই অভিনেত্রী।

নিপুণ বলেন, ‘মনগড়া একটি মিথ্যা কথা ছড়ানো হচ্ছে। ফারুক, সোহেল রানা ও উজ্জ্বল ভাইদের ছবি সরানোর কোনো কারণ বা লজিক আছে কী? কাদের মাথা থেকে এসব নেতিবাচক চিন্তা ভাবনা আসে আমি জানি না। যারা এ খবর ছড়াচ্ছে তারা হয়তো ভুল বুঝেই এমনটি করছেন।’

তিনি আরও বলেন, ‘মূলত শিল্পী সমিতির কার্যালয়ে প্রতিষ্ঠাতা হিসেবে ফারুক, সহযোগী হিসেবে সোহেল রানা ও উজ্জ্বলের ছবি টানানো ছিল। কিছুদিন আগে তাদের ছবির কাঁচ ভেঙে যায়। সেটা ঠিক করা হয়েছে। ছবি সংস্কার করে ফের সেটা নির্ধারিত স্থানেই বসানো হয়েছে। আমরা তাদের ছবি আরও সুন্দর ও সংস্কার করে টাঙিয়ে রেখেছি।’

তবুও এ বিষয়ে কারও সন্দেহ থাকলে শিল্পী সমিতি কার্যালয়ে গিয়ে দেখে আসার আহ্বান জানিয়েছেন নিপুণ। পাশাপাশি ভুল তথ্য দিয়ে সমিতির বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ করেছেন এই অভিনেত্রী।

প্রসঙ্গত, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফলকে ঘিরে হাইকোর্টে চিত্রনায়ক জায়েদ খান ও নিপুণের আইনি লড়াই চলছে। ওই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, এ মর্মে জারি করা রুল শুনানি আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) পর্যন্ত মুলতুবি করেন হাইকোর্ট। গেল বুধবার (২৩ ফেব্রুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ রুলের পরবর্তী শুনানির জন্য এ দিন ধার্য করেন।

এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করে চেম্বার আদালতের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ। একই সঙ্গে সাধারণ সম্পাদক পদে স্থিতাবস্থাও বহাল রাখা হয়।

পাশাপাশি এ বিষয়ে জারি করা রুল হাইকোর্টকে নিষ্পত্তির নির্দেশ দেন আদালত। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে ৬ বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ আদেশ দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...

সরকারের পাশাপাশি জেলা পরিষদও বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে কাজ করবেন:  জেলা প্রশাসক শামীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা...