বুধবার, ২৯ জুলাই ২০২৬

পুলিশের বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধন করলেন আইজিপি বেনজীর আহমেদ

নীরব চৌধুরী বিটন, খাগড়াছড়ি

খাগড়াছড়িতে নবনির্মিত প্রথম নারী পুলিশ ব্যারাক ভবন, ছয়তলা ভিত বিশিষ্ট ব্যারাক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ ৫টি দৃষ্টি নন্দন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারী) বিকেলে খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্সে তিনি নবনির্মিত ভবন উদ্বোধন করেন।

এ সময় তিনি পুলিশ লাইন্সে পুলিশ সদস্যদের সালাম গ্রহণ শেষে বৈদ্যুতিক চুইজ টিপে নবনির্মিত নারী ব্যারাক ভবনসহ নবনির্মিত ছয়তলা ভিত বিশিষ্ট ব্যারাক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ মানিকছড়ি উপজেলা থানা ভবন, লক্ষীছড়ি উপজেলা থানা ভবন, ভাইবোনছড়া ইউনিয়ের পুলিশ ফাঁড়ি ভবনের ভার্চুয়াল উদ্বোধন করেন।

পরে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ফিতা কেটে ভবন পরির্দশন করেন এবং পরে বৃক্ষ রোপন করেন প্রধান অতিথি আইজিপি ড. বেনজীর আহমেদ। একই সাথে পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় অংশ নেন তিনি। এর আগে তিনি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টার আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: আনোয়ার হোসেন বিপিএম (বার) পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (অপারেশন এন্ড ইন্টেলিজেন্স) মো: সাইফুল ইসলাম বিপিএম (বার), খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজসহ পুলিশ কর্মকর্তারা এতে অংশ নেন।

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ এই প্রথম খাগড়াছড়িতে সফরে আসেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন খাতে...

আরও পড়ুন

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা থেকে ১২ ভরি স্বর্ণ চুরির ঘটনায় জড়িত শাহ আলম (৩০) ও মো. মনির হোসেন (২৮)...