শনিবার, ২৯ আগস্ট ২০২৬

চকরিয়ায় নিহত ৬ ভাই‌য়ের প‌রিবা‌রের পাশে কক্সবাজার জেলা প্রশাসক

বিপ্লব দাশ, চকরিয়া প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়ার মালুমঘাটে পিকআপভ্যান চাপায় একই পরিবারের ৬ ভাই নিহত হওয়ার ঘটনায় সর্বস্ব হারানো পরিবারের পাশে দাঁড়িয়েছে কক্সবাজারের জেলা প্রশাসন।

বুধবার দুপুর ১ টায় কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ শোকাহত পরিবারকে দেখতে যান। এ সময় নগদ ২ লাখ ২৫ হাজার টাকা প্রদান করেন। এ টাকাসহ ৩ দফায় জেলা ও উপজেলা প্রশাসন ৩ লাখ ৬০ হাজার টাকা প্রদান করেছে শোকাহত ওই পরিবারটিকে।

এই নিয়ে কক্সবাজার জেলা প্রশাসক মো: মামুনুর রশীদ বলেন – শ্রীর্ঘই প্রধানমন্ত্রীর তরফ থেকে বড় আকারের সাহায্য পৌঁছে যাবে। তিনি জানিয়েছেন,এই ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার মুজিববর্ষের জমি সহ ৮টি নতুন বাড়ি দেওয়া হবে।

তিনি আরো ও বলেন নিহতদের পরিবারের প্রতি সবসময় খোঁজ রাখার জন্য চকরিয়ার ইউএনও ও এসিল্যান্ডকে নির্দেশ দেন।

একই সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট রানা দাশ গুপ্ত অন্যান্য নেতৃবৃন্দ নিয়ে নিহতদের অসহায় পরিবারকে দেখতে যান। ঐক্য পরিষদের পক্ষ থেকে নিহত ৬ ভাইয়ের পরিবারকে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হয়।

একই সময় হিন্দু ধর্মীয় সংগঠন ইসকনের পক্ষ থেকে নগদ ৫০ হাজার টাকা ও ৭ বস্তা চাল, ডাল, তেল প্রদান করা হয়। এছাড়া সৎসঙ্গ কেন্দ্র ২ লাখ টাকা প্রদান করে।

৬ পুত্র হারনো মা মৃণালীনি বালা সুশীল বলেন, আমার পরিবারে আর উপার্জনক্ষম কেউ রইল না। আমি এখন কি নিয়ে বেঁচে থাকব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ এলাকার...