শনিবার, ২৯ আগস্ট ২০২৬

অমর একুশে বইমেলা পরিষদের আলোচনা সভা

একুশের চেতনায় নতুন প্রজন্মকে তৈরি করতে হবে: আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে সৃজনশীল প্রকাশনা পরিষদ ও নাগরিক সমাজের সহযোগিতায় বঙ্গবন্ধুকে নিবেদিত অমর একুশে বইমেলা ২০২২এর ৪র্থ দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, একুশে ফেব্রুয়ারি যুগে যুগে আমাদের প্রেরণার উৎস হয়ে আছে। বিশেষ করে ৫২, ৬৬, ৬৯ এবং ৭১ এর একুশে ফেব্রুয়ারি বাঙালির জাতীয় মুক্তি সংগ্রামের ইতিহাসে এক অনন্য উচ্চতায় আসীন। একুশের চেতনায় পতাকা হাতে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশে সুন্দরভাবে সামনের দিকে অগ্রসর হয়ে একের পর এক লক্ষ্য পূরণ করছে। সঠিকভাবে করোনার পরিস্থিতি মোকাবেলা ও কোভিড ভ্যাক্সিন প্রদানে বাংলাদেশ ইতিমধ্যে সারাবিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে। জনহিতকর এসব সাফল্য বিশ্বে বাংলাদেশকে মর্যাদা বৃদ্ধি করেছে। এসব সফলতার মূলেই একুশের চেতনা কাজ করেছে। আজ বুধবার বইমেলার ৪র্থদিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

বিশিষ্ট নাট্যজন অভীক ওসমান’র সভাপতিত্বে অমর একুশে বই মেলা কমিটির আহ্বায়ক কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নির্বাহী সদস্য বেলাল আহমেদ।
মেলা কমিটির আহ্বায়ক কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু বলেন, চসিক আয়োজিত বইমেলা সার্বজনীন রূপ পাওয়ায় আমরা গর্বিত। তিনি সাবেক মেয়র বিশিষ্ট ক্রীড়া সংগঠক আ জ ম নাছির উদ্দীনের কারণে বইমেলা জিমনেসিয়াম চত্ত্বরেটি ব্যবহারের সুযোগ হয়েছে, অন্যদিকে প্রকাশক, নাগরিক সমাজ সমন্বয়ের একটি ক্ষেত্র প্রস্তুত হয়েছে বইমেলার মাধ্যমে। বইমেলাকে প্রাণের উৎসবে পরিণত করার প্রয়াসে সকল মহলের যে সহযোগিতা পেয়েছি তার জন্য মেলা আহ্বায়ক হিসেবে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সভাপতির বক্তব্যে নাট্যজন অভীক ওসমান বলেন, চট্টগ্রাম সর্বকালের সর্বযুগের আন্দোলন সংগ্রামের অগ্রণী ভূমিকা পালন করেছে, এমনকি ভাষা আন্দোলনেও অগ্রণী ভূমিকায় ছিল চট্টগ্রাম। তিনি চট্টগ্রামের বইমেলা আয়োজনের সূচনায় যারা ভূমিকা রেখেছেন তাদের উদ্যোগকেও স্মরণ রাখার আহ্বান জানান।
আলোচনা শেষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে দলীয় সঙ্গীত পরিবেশন করে বংশী শিল্পকলা একাডেমি এবং নৃত্য পরিবেশন করে চারুতা নৃত্যকলা একাডেমি। একক সঙ্গীতে নিশা চক্রবর্ত্তী, শামসুল হায়দার তুষার ও শিমলী দাশ। বইমেলার ৫ম দিন আগামীকালের বিষয় রবীন্দ্র উৎসব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) দুপুর আনুমানিক পৌনে ১২টার দিকে সীতাকুণ্ডের ৬...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে (৪৫) চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোরে ৫টায় চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট দাসপাড়া থেকে...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে আমরা ও বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করেছিলাম। সেখানে উল্লেখ ছিল,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার (২৮ আগস্ট) সকালে উপজেলার চাম্বল ইউনিয়নের ছড়ারব্রিজ এলাকার...