শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

দীপিকাকে প্রথম সিনেমার প্রস্তাব দিয়েছিলেন সালমান

বিনোদন ডেস্ক

বর্তমান সময়ের জনপ্রিয় বলিউড নায়িকা দীপিকা পাড়ুকোনের প্রথম সিনেমা মুক্তি পায় ২০০৭ সালে। এর পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি এ অভিনেত্রীকে। একের পর এক ব্লকবাস্টার ছবি ভক্তদের উপহার দিয়েই যাচ্ছেন তিনি।

তবে জানেন কী, এ নায়িকাকে প্রথম সিনেমার কাজ করার প্রস্তাব কে দিয়েছিলেন? জানলে হয়ত অবাক হতে পারেন।

সম্প্রতি বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে এক চমকপ্রদ তথ্য দিয়েছেন দীপিকা। তিনি বলেন, সালমান খান তাকে একটি চলচ্চিত্রের প্রস্তাব দিয়েছিলেন, যা প্রত্যাখ্যান না করলে তার ‘প্রথম’ চলচ্চিত্র হতে পারত।

সালমান সম্পর্কে জানতে চাইলে দীপিকা জানান, ‘আমাদের সবসময় একটি সুন্দর সম্পর্ক ছিল। আমি তার কাছে কৃতজ্ঞ থাকব; কারণ তিনি প্রথম, যিনি আমাকে চলচ্চিত্রে আসার প্রস্তাব দিয়েছিলেন। আমি সবে তখন মডেলিং শুরু করেছি, চলচ্চিত্রে আগ্রহী নই বলে ফিরিয়ে দিয়েছিলাম সেই প্রস্তাব।’

সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ‘গেহরাইয়া’ অভিনেত্রী বলেন, ‘তিনি আমার মধ্যে সম্ভাবনা দেখেছিলেন। যদিও আমি নিজের সম্ভাবনা বুঝতে পারিনি তখনও।’

২০০৭ সালে দীপিকা পাড়ুকোনের বলিউডে অভিষেক হয় শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ ছবি দিয়ে। ছবিটি পরিচালনা করেছেন ফারাহ খান। প্রথম ছবি দিয়েই বাজিমাত করেন দীপিকা।

দীপিকা পাড়ুকোনের বেশ কয়েকটি সিনেমায় কাজ করার কথা রয়েছে। যার মধ্যে রয়েছে— বাহুবলি তারকা প্রভাসের সঙ্গে একটি ছবি, অমিতাভ বচ্চনের সঙ্গে ‘দ্য ইন্টার্ন’-এর রিমেক, হৃতিক রোশনের সঙ্গে ‘ফাইটার’ এবং একটি হলিউড চলচ্চিত্রে কাজ করার কথা রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোটরসাইকেলের ধাক্কায় ৭০ বছর বয়সী এক বৃদ্ধার...

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

আরও পড়ুন

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮) নামে এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার...