বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

সন্দ্বীপ ও হাতিয়া রুটে পুনরায় নৌ চলাচলের দাবিতে হিউম্যান রাইটসের স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রাম জেলার ম‚ল ভ‚খন্ড থেকে বিচ্ছিন্ন দ্বীপ সদ্বীপ ও নোয়াখালীর হাতিয়া দ্বীপদ্বয়ের মাঝে যাতায়াতের একমাত্র নৌ রুটটি আকস্মিকভাবে বন্ধ করে দেয়ায় জনদুর্ভোগ চরমে উঠেছে। বঙ্গোপসাগরের উপক‚লে অবস্থিত উভয় দ্বীপের লক্ষ লক্ষ অধিবাসী যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

এমন পরিস্থিতিতে জনস্বার্থে নৌ চলাচল অচিরেই চালু করতে মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস্ ফাউন্ডেশনের পক্ষ থেকে জেলা প্রশাসকের বরাবরে জোর দাবী জানানো হয়। উভয় দ্বীপের সাধারণ বাসিন্দাদের পক্ষ থেকে সংগ্রহীত গণ-স্বাক্ষর সহ চট্টগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকটি সকাল ১০টায় প্রদান করা হয়।

স্মারকলিপি সূত্রে জানা যায়, প্রাচীন জনবসতি দ্বীপ দু’টির অধিবাসীরা ব্যবসা বাণিজ্য, জমিজমা দেখাশুনা ও পরস্পর আত্মীয় স্বজনের যোগাযোগের একমাত্র মাধ্যম বিআইডবিøউটিসি-এর নিয়ন্ত্রিত জাহাজ ‘আব্দুল মতিন’, ‘আলাউদ্দিন’, ‘মনিরুল হক’ হঠাৎ করে বন্ধ করে দেওয়ায় উভয় দ্বীপের নিয়মিত যাত্রী সাধারণ চরম দুর্দশায় পতিত হন।

ধুপের খাল হতে ভাসান চরের দু’কিলোমিটার দক্ষিণ পাশ দিয়ে গরীব জনসাধারণের একমাত্র ভরসা হাতিয়া বাংলাবাজার রুটে ‘মানিক দাস’ নামক জনৈক ব্যক্তির নিজ উদ্যোগে পরিচালিত বড় কাঠের বোটটিও স্থানীয় প্রশাসন বন্ধ করে দেয়। এতে স্থানীয় জনদুর্ভোগ ব্যাপক হারে বৃদ্ধি পায়।

উভয় দ্বীপের বিয়ে-শাদী, জন্ম মৃত্যু, জানাজা, অনুষ্ঠান পর্যন্ত যাতায়াতের কারণে অংশ নেয়া যাচ্ছে না । প্রসূতি মা, বোন, অসুস্থ শিশু ও বয়োবৃদ্ধ জনগোষ্ঠীর জরুরী চিকিৎসা সংকটের মুখে পড়েছে । ফলে ব্যবসা, বাণিজ্য, অর্থনৈতিক ক্ষতি সহ ভুক্তভোগীদের জানমাল ও স্থানীয় জনমানব সম্পদের মারাত্মক ক্ষতি হচ্ছে।

স্মারক লিপি প্রদান কালে বিএইচআরএফ এর চট্টগ্রাম জেলা সভাপতি এডভোকেট জিয়া হাবীব আহ্সান, ভারপ্রাপ্ত সম্পাদক এডভোকেট এএইচএম জসিম উদ্দিন, প্রবীণ মানবাধিকার কর্মী এডভোকেট সুনীল সরকার, মানবাধিকার এডভোকেট ও সদ্বীপ শাখার সভাপতি এডভোকেট পরেশচন্দ্র দাশ, সেক্রেটারী মলয় কান্তি গুহ, এডভোকেট সাইদুল ইসলাম চৌধুরী, এডভোকেট মোঃ সাইফুদ্দিন, এডভোকেট প্রশান্ত কুমার দাশ, হাতিয়া শাখার মানবাধিকার এডভোকেট আবুল খায়ের, মানবাধিকার কর্মী হোসাইন মোঃ জসিম, মোঃ আক্তার হোসাইন, বিএইচআরএফ সংগঠনের চট্টগ্রাম শাখার প্রচার বিভাগের মোহাম্মদ এরশাদ আলম ও কাসিফ মাহমুদ শান্তনু চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

তাঁরা সকলেই যৌথ বিবৃতিতে অবিলম্বে সদ্বীপ হাতিয়া রুটে নৌ চলাচল শুরু করতে জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেন ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর...

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই...

আরও পড়ুন

আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় মাদকবিরোধী মোবাইল কোর্টের অভিযানে ইয়াবা ও গাঁজা সেবনের দায়ে তিনজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ৩টার দিকে উপজেলার আইরমঙ্গল...

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার এ বোর্ডে গড়ে ৫৯ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে...