বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিলেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পূর্ব ইউক্রেনের দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে মস্কোর স্বাধীন হিসেবে স্বীকৃতি দেওয়া প্রতিবেশী দেশটির ওপর ‘রশিয়ার আক্রমণের সূচনা’ বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সংক্ষিপ্ত ভাষণে বাইডেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লুহানস্ক ও দোনেৎস্ককে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেওয়া এবং উভয় অঞ্চলে তথাকথিত শান্তিরক্ষায় সেনা মোতায়েনের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন।

বাইডেন বলেন, রাশিয়া যদি এই আগ্রাসন নিয়ে আরও অগ্রসর হয়, আমরা নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত।

তিনি বলেন, এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে জোরালো প্রতিক্রিয়ার দাবি রাখে।

বাইডেন বলেন, রাশিয়ার সোভারেইন ডেবটের পাশাপাশি দেশটির সামরিক ব্যাংকসহ দুটি বড় আর্থিক প্রতিষ্ঠানের ওপর অবরোধ আরোপ করা হয়েছে।

তিনি বলেন, তার মানে আমরা রাশিয়ার সরকারকে পশ্চিমা অর্থায়ন থেকে বাদ দিয়েছি। রাশিয়া আর পশ্চিমা দেশগুলো থেকে অর্থ সংগ্রহ করতে পারবে না এবং আমাদের বাজারে বা ইউরোপীয় বাজারে তাদের ব্যবসা করতে পারবে না।

এর আগে রাশিয়ার পাঁচ ব্যাংক ও তিন ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পার্লামেন্টে এ ঘোষণা দেন।

ব্রিটেনের নিষেধাজ্ঞার আওতায় আসা রাশিয়ার ব্যাংক পাঁচটি হলো- রোসিয়া, আইএস ব্যাংক, জেনারেল ব্যাংক, প্রোমসভায়াজ ব্যাংক ও ব্ল্যাক সি ব্যাংক। পাশাপাশি রুশ নাগরিক গেনেডি তিমচেনঙ্কো, ইগোর রোটেনবার্গ ও বরিস রোটেনবার্গকেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।তিনজন রাশিয়ার ধনী ব্যক্তি।

প্রসঙ্গত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দুই বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছেন। সোমবার (২১ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে এ ঘোষণা দেন তিনি। এরপর রাষ্ট্রীয় টেলিভিশনে পুতিনকে ক্রেমলিনে বিদ্রোহী নেতাদের সঙ্গে পারস্পরিক সহায়তা চুক্তিতে স্বাক্ষর করতে দেখা গেছে।

স্বঘোষিত দোনেৎস্ক পিপলস রিপাবলিক ও লুহানস্ক পিপলস রিপাবলিক রাশিয়া সমর্থিত বিদ্রোহীদের আবাসস্থল। তারা ২০১৪ সাল থেকে ইউক্রেনের বাহিনীর সঙ্গে লড়াই করছে।

এ ছাড়া রাশিয়ান সৈন্যদের উভয় অঞ্চলে তথাকথিত ‘শান্তিরক্ষা কার্যক্রম’ পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...