বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

লোক সংস্কৃতিকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই: ড. আমিনুর রহমান

অমর একুশে বইমেলা পরিষদের আলোচনা সভা

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে সৃজনশীল প্রকাশনা পরিষদ ও নাগরিক সমাজের সহযোগিতায় বঙ্গবন্ধুকে নিবেদিত অমর একুশে বইমেলা ২০২২ এর আজ মঙ্গলবার ৩য় দিনের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলা একাডেমির লোক সংস্কৃতির গবেষক ফোকলোরে বাংলা একাডেমি পদক প্রাপ্ত উপ-পরিচালক ড.আমিনুর রহমান সুলতান বলেন, বাঙ্গালি জাতীয়তা বাদের মূল সত্ত্বা থেকে সরে যাচ্ছে জাতি সত্ত্বার মূল অবয়ব লোকজ সংস্কৃতি।

তাই লোক সংস্কৃতিকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই। তিনি বলেন, আমাদের লোকজ সংস্কৃতিকে অন্তরে ধারণ করে বঙ্গবন্ধুই একমাত্র বাঙ্গালি জাতীয়তাবাদী নেতা যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি।

সভার প্রধান বক্তা চবি বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক লোকজসংস্কৃতির গবেষক ড. শেখ সাদী বলেছেন, লোক সংস্কৃতির মূল উৎপত্তি গ্রামের কৃষক শ্রমিক এর চিন্তা চেতনা থেকে। তিনি বলেন, বাংলাদেশের ৮০ ভাগ মানুষ গ্রামে বাস করে। আমরা চাকচিক্যময় নগরজীবনের পিছনে ছুটতে গিয়ে লোক সংস্কৃতির ঐতিহ্যকে হারাতে বসেছি।

প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মেলা কমিটির আহ্বায়ক কাউন্সিলর ড.নিছার উদ্দীন আহমেদ মঞ্জু, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছৈয়দ ইরফানুল হক আল মাইজভান্ডারি। এতে আরো উপস্থিত ছিলেন সামশুদ্দিন শিশির, তসলিম আহমদ ও আলী প্রয়াস প্রমুখ।

লোক উৎসবে দলীয় গান ও নৃত্যে অংশগ্রহণ করেন নিবেদন শিল্পী সংসদ, নৃত্যম একাডেমি এবং একক গান ও নৃত্যে অংশগ্রহণ করেন বেতার ও টেলিভিশন শিল্পী আবদুর রহিম, শাহরিয়া পারভীন রোজী, ইলমা বিনতে বখতেয়ার, অনিন্দিতা মুতসুতদ্দী ও ইস্পিতা বড়ুয়া।

বইমেলার ৪র্থ দিন আগামীকালের অনুষ্ঠানের বিষয় ‘একুশের চেতনা ও সমকালীন রাজনীতি’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর...

আরও পড়ুন

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার...

চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ১১টি বিভিন্ন মডেলের চোরাই স্মার্টফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরাই মোবাইল ফোন ক্রয়-বিক্রয়কারী সিন্ডিকেটের তিন সদস্যকে গ্রেপ্তার...