বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

৪১ ওয়ার্ডে প্রায় দু’লাখ মানুষকে টিকা দেবে কর্পোরেশন

২৬ ফেব্রুয়ারি করোনার গণটিকা কর্মসূচি সরকারের

সিনিয়র রিপোর্টার

আগামী ২৬ ফেব্রুয়ারি শনিবার সরকার ঘোষিত ১কোটি নাগরিককে করোনার গণটিকা কর্মসূচির নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডে ১লাখ ৮৪হাজার ২শত জনকে করোনার টিকা প্রদান করা হবে।

এই গণটিকা কর্মসূচির আওতায় প্রতি ওয়ার্ডে সাড়ে ৪হাজার নাগরিককে করোনার টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতি ওয়ার্ডে ৫টি টিকা কেন্দ্র থেকে এই কর্মসূচি চালানো হবে। তবে আয়তনে বড় ও জনসংখ্যা বেশি যে সব ওয়ার্ডে প্রয়োজনে সেখানে টিকা কেন্দ্র বাড়ানো হবে।

এবার ২৬ ফেব্রুয়ারি টিকা নিতে কোন রেজিষ্ট্রেশন, জন্ম নিবন্ধন বা ন্যাশনাল আইডি লাগবে না। গণটিকা কার্যক্রম নিয়ে আজ বুধবার সকালে আন্দরকিল্লাস্থ পুরাতন নগর ভবনের কে.বি আবদুচ সাত্তার মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী এসব তথ্য জানান।

স্বাস্থ্য স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও কাউন্সিলর জহর লাল হাজারীর সভাপতিত্বে ও চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলম, চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী।

এতে আরো বক্তব্য রাখেন প্যানেল মেয়র আবদুস সবুর লিটন, মো. গিয়াস উদ্দিন, আফরোজা কালাম, কাউন্সিলর অধ্যাপক মো. ইসমাইল, আবদুস সালাম মাসুম, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, গাজী মো. শফিউল আজিম, আলহাজ্ব মো. শফিকুল ইসলাম, মো. এসরারুল হক, কাজী মো. নুরুল আমিন, মো. মোবারক আলী, মো. জহুরুল আলম জসিম, নুরুল আমিন, মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, আবুল হাসনাত মো. বেলাল, মো. শহিদুল আলম, মো. নুরুল আলম, শৈবাল দাশ সুমন, মো. সলিমুল্লাহ বাচ্চু, নাজমুল হক ডিউক, মো. ইলিয়াছ, মো. শেখ জাফরুল হায়দার চৌধুরী, নজরুল ইসলাম বাহাদুর, গোলাম মো. জোবায়ের, আতাউল্লাহ চৌধুরী হাসান মুরাদ বিপ্লব, পুলক খাস্তগীর, হাজী নুরুল হক, মো. মোর্শেদ আলী, মো. আব্দুল মান্নান, আব্দুল বারেক, ছালেহ আহমদ চৌধুরী, সংরক্ষিত কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, নিলু নাগ, জাহেদা বেগম পপি, শাহীন আক্তার রোজী, রুমকী সেনগুপ্ত, ফেরদৌস আকবর, হুরে আরা বেগম, তসলিমা বেগম নুরজাহান।

মেয়র রেজাউল করিম চৌধুরী আরো বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইতোমধ্যে নগরীর ৬১শতাংশ নাগরিককে করোনার টিকা প্রদানে সক্ষম হয়েছে।

কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের এই সাফল্যজনক কার্যক্রমকে আমরা আরো তরান্বিত করতে চাই। তিনি ২৬ফেব্রুয়ারি কর্মসূচিকে উৎসবমুখর ও শতভাগ সফল করতে কর্পোরেশনের স্বাস্থ্যবিভাগ, আরবান ভলান্টিয়ার, ওয়ার্ড কাউন্সিলরদের সার্বিক প্রস্তুতি নিতে বলেন। মেয়র এই কর্মসূচি উপলক্ষে প্রয়োজনীয় প্রচার-প্রচারণা করা হবে বলে জানান।

গণটিকার এই কর্মসূচি ঘিরে ২৬ফেব্রুয়ারি সন্ধ্যায় ওয়ার্ড পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে নগরীর আউটার স্টেডিয়ামস্থ জিমনেসিয়াম মাঠে অনুষ্ঠেয় সন্ধ্যায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি অংশ নেয়ার কথা রয়েছে।

আশাকরি সরকারের জনবান্ধব কর্মসূচির সফল বাস্তবায়নে সকলে আন্তরিকভাবে অংশ নিবে। তিনি বলেন, আমরা সম্মিলিত প্রয়াসে এই মহামারিকাল উত্তোরণ করতে চাই।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী বলেন, ২৬ফেব্রুয়ারির কর্মসূচিতে ভাসমান মানুষকে টিকার আওতায় আনতে নগরীতে আমাদের মোবাইল টিম থাকবে। তিনি মোবাইল টিমকে সার্বিক সহায়তায় ওয়ার্ড কাউন্সিলরদের সহযোগিতা পাবেন বলে আশা প্রকাশ করেন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মো. শহীদুল আলম ২৬ ফেব্রুয়ারির অনুষ্ঠেয় করোনার গণটিকার কর্মসূচিকে সফল করতে ওয়ার্ড পর্যায়ে জোরদার প্রচার-প্রচারণা চালানো উচিত বলে মতামত দেন এবং এ ব্যাপারে কাউন্সিলরগণ প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন বলে প্রত্যাশা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর...

আরও পড়ুন

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...