বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

বাঙালি যখনই এগিয়ে যেতে থাকে, তখনই ষড়যন্ত্র শুরু হয়: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালি যখনই কিছু পায়, এগিয়ে যেতে থাকে মর্যাদা পাওয়ার দিকে, তখনই চক্রান্ত-ষড়যন্ত্র শুরু হয়। একটা শ্রেণি আছে যারা আত্মমর্যাদা নিয়ে চলতে চায় না। তারা আত্মমর্যাদা বিকিয়েই আত্মতুষ্টিতে থাকতে চান। সমাজের সেই শ্রেণি দেশের উন্নয়ন দেখতে পায় না এবং স্বীকারও করে না৷

শহীদ দিবস উপলক্ষে মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, সমাজে আগাছা থাকবেই, তাদের কী করে সরাতে হবে, তা বাঙালিকেই ভাবতে হবে। জাতির পিতা বলেছিলেন, কেউ দাবায়ে রাখতে পারবা না। তো বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারেনি, পারবেও না। আমাদের একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বের সব ভাষাভাষী মানুষ এখন এই দিবসটি পালন করে। এটা বাঙালিই একটা মর্যাদার আসন অর্জন করা। আর সেটা দিয়ে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যেমন তিনি স্বাধীনতাটাও দিয়ে গেছেন। কাজেই যে কোনো সংগ্রাম এবং রক্তদান বৃথা যায় না। যদি সততার সঙ্গে এগিয়ে যাওয়া যায়, যে কোনো কিছু অর্জন করা সম্ভব।

সরকারপ্রধান বলেন, তবে একটা কথা মনে রাখতে হবে, বাঙালি যখনই মর্যাদা পাওয়ার দিকে এগিয়ে যেতে থাকে, তখনই চক্রান্ত-ষড়যন্ত্র শুরু হয়। কারণ এই অর্জনটা কিছু লোকের মনঃপুত হয় না। একটা শ্রেণি আছে, যারা আত্মমর্যাদা নিয়ে চলতে জানে না। সেই শ্রেণিটা এখনও আমাদের সমাজে রয়ে গেছে। সেজন্য আমরা যতই উন্নতি করি, যতই এগিয়ে যাচ্ছি, বিশ্ব যখন সে উন্নয়ন দেখে, কিন্তু আমাদের দেশে কিছু লোক অন্ধই থেকে যায়। তারা উন্নয়নটা দেখে না। তাদের এমন মনমানসিকতায় মাঝে মাঝে আমি অবাক হই। স্বাধীনতার সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে চাই। বাংলাদেশের মানুষের জন্য উন্নত জীবন নিশ্চিত করতে চাই। শিক্ষা-দীক্ষায়, সংস্কৃতি চর্চায় সব দিক থেকেই বাঙালি নিজের মর্যাদা নিয়ে স্বমহিমায়, স্বগৌরবে বিশ্ব দরবারে মাথা উঁচু করে চলবে, সেটাই আমরা চাই। সেটাই আমাদের অঙ্গীকার।

আরও পড়ুন: বাংলাদেশে কৃষিখাতে বিনিয়োগ করুন: কৃষিমন্ত্রী

তিনি বলেন, প্রযুক্তির যুগে আমাদেরকে প্রযুক্তির শিক্ষা নিতে হবে। বিজ্ঞান প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে না চললে আমরা পিছিয়ে যাব। তবে প্রযুক্তির কিছু নিজস্ব টার্ম থাকে, যেগুলো আমাদের শেখা দরকার। কারণ সেটাকে যদি বাংলা পরিভাষা দিয়ে দুর্বোধ্য করে ফেলি, তাহলে মানুষের কাছে সেটা গ্রহণযোগ্য হবে না। তাই সেগুলো বাংলা ভাষার সঙ্গে নিয়ে এসে প্রযুক্তি শিক্ষাটা যেন মাতৃভাষায় যাতে হয়, সে বিষয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছি। আরও অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে।

বঙ্গবন্ধুকন্যা বলেন, আমাদের কোর্টের রায়গুলো ইংরেজিতে লেখা হয়। কিন্তু সেগুলো যাতে বাংলা ভাষায় হয়, ইতোমধ্যে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। এর পেছনে যুক্তি হলো, বাংলাদেশে এমন অনেক কম শিক্ষিত মানুষ আছে, যারা বাংলায় রায়টা না লিখলে বুঝতে পারবে না। আর এ সুযোগে এটা নিয়ে তাদেরকে অনেক ক্ষেত্রেই বিভ্রান্ত করা হয়।

শেখ হাসিনা বলেন, বাঙালিদের মূল ভাষা একটাই। আমরা একটা জাতি, একটা ভাষা। সেটা বাংলা। আমাদের নৃগোষ্ঠিদের জন্য কিছু ভাষা আছে। সেটা কিন্তু ওই রকম ব্যাপক না। সেটা এতটাই ক্ষুদ্র যে অনেকের বর্ণমালাও নেই। তবুও আমরা সেগুলো খুঁজে বের করছি।

এ সময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৩ সালে শহীদ দিবস প্রথম পালন করেন। তিনি খালি পায়ে মিছিল নিয়ে শহীদ মিনারে যাওয়া, আজীমপুর কবরস্থানে যাওয়া, শহীদদের প্রতি সম্মান জানানো শুরু করেছিলেন। সেটা আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি রাষ্ট্রীয় দায়িত্বপালন...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধানগণ।আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।আজ সোমবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ের...