বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে বিপুল মদসহ গ্রেফতার ১

মিরসরাই প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে বিদেশি মদ ও মদ তৈরির সরঞ্জামসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

গ্রেফতারকৃতের নাম সজল কুমার বৌদ্ধ (৪৭) সে মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের হাজিসরাই এলাকার মৃত কুমোদ বৌদ্ধের ছেলে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত ১১ টায় উপজেলার জোরারগঞ্জ থানার হাজিরসরাই কৃষ্ণ মন্দির রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আজ বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।

তিনি জানান, মিররসাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের হাজিরসরাই এলাকায় বিপুল পরিমাণ মদ বিক্রির জন্য কিছু লোক অবস্থান করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে অভিযান চালায় র‌্যাব।

এসময় সজল কুমার বৌদ্ধকে গ্রেফতার করা হয়। পরে তার সাথে থাকা একটি প্লাস্টিকের বস্তা থেকে ১৯৩ বোতল বিদেশি মদ এবং ৭০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১৪ লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামীকে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এই বিষয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

জোরারগঞ্জ থানার দায়িত্বরত উপ-পরিদর্শক আবু সাঈদ জানান, র‌্যাবে ডিএডি আবুল কাশেম বাদী হয়ে সোমবার দিবাগত রাত ১২ টায় জোরারগঞ্জ থানায় মাদক মামলা (নং ১৮) দায়ের হয়েছে। আসামিকে কোর্টে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ...

চট্টগ্রামের বোয়ালখালীতে খাল থেকে ভ্যান চালকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালীতে ছন্দারিয়া খাল থেকে মো. সালাউদ্দিন সাহানু (৩৮)...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও ডেলমাস অ্যাপারেলসের মধ্যে সমঝোতা স্মারক

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ডেলমাস অ্যাপারেলস (প্রাইভেট) লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী...

আরও পড়ুন

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও ডেলমাস অ্যাপারেলসের মধ্যে সমঝোতা স্মারক

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ডেলমাস অ্যাপারেলস (প্রাইভেট) লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যদের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড ও...