বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

উখিয়ায় দেশীয় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ১৪ এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ তালিকাভুক্ত ৫ রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে।

মঙ্গলবার রাত ৩ টার দিকে উখিয়া থানাধীন রাজাপালং ইউনিয়নের ৭ নং রোহিঙ্গা ক্যাম্পের জি/, ব্লকে অবস্থিত পাহাড়ের নিচে পরিত্যক্ত ঘর থেকে তাদের অস্ত্রসহ আটক করা হয়।

আটককৃত রোহিঙ্গা সন্ত্রাসীরা হলেন,২০ নং ক্যাম্পের ২১/এম ব্লকের মোঃ আইয়ুবের ছেলে মো: আরাফাত উল্লাহ(২৫),একই ক্যাম্পের মো: আয়ুবের ছেলে মো:- জোবায়ের (৩১),রেজিস্টার ক্যাম্পের এফ ব্লকের নূর কবিরের ছেলে নূরুল হাকিম প্রকাশ কালা পূতিয়া (১৯),৭ নং ক্যাম্পের ৫/এ ব্লকের আলী হোসেনের ছেলে
আয়াত উল্লাহ (১৯)৪ নং ক্যাম্পের ১১/এফ ব্লকের সুলতান আহমদের ছেলে সাবুল হক (৪৭)।

১৪ এপিবিএনের অধিনায়ক নাঈমুল হক পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ৭ নং রোহিঙ্গা ক্যাম্পের জি/, ব্লকে ঘটনাস্থলে অস্ত্রসজ্জিত কয়েকজন সন্ত্রাসীরা ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়েছে। তৎক্ষনাৎ নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার (অতিরিক্ত পুলিশ সুপার)পিযুষ চন্দ্র দাস এর নেতৃত্বে অপারেশন অফিসার মোঃ আব্দুর রাজ্জাক (পুলিশ পরিদর্শক/নি:) অফিসার ও ফোর্স সহ একদল পুলিশ ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। ঘটনাস্থলে পৌছামাত্র আসামিরা পুলিশের উপস্থিত টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা কালে রোহিঙ্গা সন্ত্রাসীদের দেশীয় অস্ত্রসহ হাতেনাতে আটক করা হয়।

এসময় পুলিশ রোহিঙ্গা সন্ত্রাসীদের নিকট থেকে ৩টি দা ও ২টি রামদা কাঠের বাটসহ লম্বা যথাক্রমে ২৪.৫ ইঞ্চি, ২৮.৫ ইঞ্চি, ২২.৫ ইঞ্চি, ২৩.৫ ইঞ্চি উদ্ধার করেন।

তিনি আরও জানান, আটক ৫ রোহিঙ্গা তালিকাভুক্ত চিহ্নিত সন্ত্রাসী। তারা সংঘবদ্ধ হয়ে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ডাকাতি সহ বিভিন্ন ধরনের অপরাধ কর্মকান্ডের জড়িত থাকার কথা স্বীকার করে।এবং তারা ঘটনাস্থলে ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হয়ে প্রস্তুতি নিচ্ছিলো বলে জানায়।

দেশীয় অস্ত্রসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায়...

ফটিকছড়িতে পুকুরে ডুবে একই মাদ্রাসার দুই ছাত্রের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও ডেলমাস অ্যাপারেলসের মধ্যে সমঝোতা স্মারক

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং ডেলমাস অ্যাপারেলস (প্রাইভেট) লিমিটেডের কর্মকর্তা-কর্মচারী...

চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ১১টি বিভিন্ন মডেলের...

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ...

আরও পড়ুন

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার চাতরী এলাকায়...

প্রতিভার স্বীকৃতিতে উৎসবমুখর চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ

সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়ায় শিক্ষার্থীদের প্রতিভার স্বীকৃতি দিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ও মেডিকেল কলেজের বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ও...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের ৪...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...