বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

কক্সবাজারে ৮৫টি অবৈধ পাসপোর্টসহ প্রতারক আটক

কায়সার হামিদ মানিক, কক্সবাজার

কক্সবাজারের ঈদগাঁও বাঁশঘাটা এলাকায় অভিযান চালিয়ে এক প্রতারককে আটক করেছে র‍্যাব-১৫। এসময় তার কাছে থেকে ৮৫টি বাংলাদেশি পাসপোর্ট, ৩টি ব্যাংক চেক, ৯টি সিল ও দুটি স্ট্যাম্প প্যাড ও নগদ ৭১ হাজার ৫ শত টাকা উদ্ধার করা হয়।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক মো. বিল্লাল উদ্দিন।

আটক আবদুল জলিল (৩৫) ঈদগাঁওয়ের পোকখালী ইছাখালীর মৃত আবদুর জব্বারের ছেলে।

সহকারী পরিচালক মো. বিল্লাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়েকজন ব্যক্তি কক্সবাজার জেলায় ঈদগাঁও থানাধীন বাঁশঘাটা সড়কে একটি অফিস কক্ষে বিভিন্ন অবৈধ পাসপোর্ট, নকল সীলমোহর ব্যবহানসহ অনৈতিক কাজ করে আসছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে আবদুল জলিলকে আটক করা হয়। এসময় তার সহযোগীরা কৌশলে পালিয়ে যায়। তাকে তল্লাশি করে ৮৫টি ভিন্ন নামের বাংলাদেশি পাসপোর্ট, ৯টি সীলমোহর, দুটি স্ট্যাম্প প্যাড, তিনটি ব্যাংক চেক ও নগদ ৭১ হাজার ৫ শত টাকা উদ্ধার করা হয়।

তিনি জানান, জিজ্ঞাসাবাদে স্বীকার করে সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন পাসপোর্ট, এনআইডি ও নকল সীলমোহর নিজ হেফাজতে রেখে বিভিন্ন অনৈতিক কাজ করে আসছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে চোরাই স্মার্টফোনসহ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের মিরসরাইয়ে জোরারগঞ্জ থানা পুলিশের অভিযানে ১১টি বিভিন্ন মডেলের...

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ...

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

আরও পড়ুন

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...