মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

না ফেরার দেশে পাড়ি জমালেন সড়ক দুর্ঘটনার আহত ডা. সামিনা

দিন দিন যেন দীর্ঘ হচ্ছে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সারি। আজ নাফেরার দেশে পাড়ি জমালেন গত মঙ্গলবার কাজীর দেউড়ি রেডিসন ব্লু এর সামনে সড়ক দুর্ঘটনায় আহত হন ডা . সামিনা আক্তার।

ডা. সামিনা আক্তার (৪০) ছিলেন, বেসরকারি
সাউদার্ন মেডিকেল কলেজ হাসপাতালের অবেদনবিদ (অ্যানেসথেসিওলজিস্ট) বিশেষজ্ঞ। দীর্ঘ প্রায় ৭২ ঘন্টা মৃত্যুর সাথে যুদ্ধ করে আজ বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি’২২) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ডা. সামিনা আক্তার গত মঙ্গলবার রাতে কোতোয়ালি থানার কাজির দেউড়ির রেডিসন ব্লুর সামনে সিএনজি অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয়ে চমেকে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামীম আহসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএসটিসি মেডিকেল কলেজের সাবেক ছাত্রী ছিলেন ডা. সামিনা আক্তার। তাঁর স্বামী মীর ওয়াজেদ আলীও একজন ডাক্তার। তিনি তাঁর স্বামী মীর ওয়াজেদ আলী ও দুই সন্তান মেয়ে রাফা ওয়ালিয়াহ ও ছেলে মীর ওয়ালিফকে নিয়ে মেহেদিবাগে থাকতেন।

ডা. সামিনা আক্তারের মৃত্যুতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ ফয়সাল ইকবাল চৌধুরী সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি ঘাতক অটোরিকশা চালকের দৃষ্টান্তমূলক শাস্তি চান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান...

চুনতীতে ৫৬তম আন্তর্জাতিক সীরাতুন্নবী মাহফিল শুরু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতীতে শুরু হয়েছে ১৯ দিনব্যাপী ৫৬তম...

বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী

দেশের সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সমুদ্রে সুশাসন বজায় রাখতে...

মিরসরাইয়ে মহাসড়কের পাশে এয়ার কম্প্রেসার মেশিন বিস্ফোরণ, আহত ২

চট্টগ্রামের মিরসরাইয়ে মহাসড়কের পাশে একটি গাড়ির গ্যারেজে এয়ার কম্প্রেসার...

দুই মন্ত্রণালয়ের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর হেলাল

ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যক্রম...

আরও পড়ুন

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ...