সোমবার, ২৭ জুলাই ২০২৬

বোয়ালখালীতে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার

বোয়ালখালী উপজেলার ভান্ডালজুড়ি খাল থেকে ফৌজিয়া ফারিহা রাফি (২২) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা থেকে সে নিখোঁজ ছিল।

আজ বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার শ্রীপুর খরণদ্বীপ জ্যৈষ্ঠপুরা এলাকার ভান্ডালজুড়ি খাল পাড়ে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

ওই তরুণী খরণদ্বীপ ইউনিয়নের মুন্সিপাড়া এলাকার আনোয়ার আজিম মাস্টার বাড়ির এ বি এম আনসারুল্লাহর মেয়ে। তিনি স্যার আশুতোষ সরকারি কলেজে ডিগ্রী প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

তরুণীর পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল রাফি। আমরা অনেক খোঁজাখুঁজি করেছি। বুধবার সকালে জানতে পারি, ভান্ডালজুড়ি খালে মরদেহ পাওয়া গেছে।

বোয়ালখালী থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুর রহমান বলেন, স্থানীয় লোকজন খাল পাড়ে মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দিলে আমরা গিয়ে মরদেহটি উদ্ধার করি।খবর পেয়ে নিহতের স্বজনরাও এসেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল মর্গে পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

পেকুয়ায় ইউপি সচিবের বাড়িতে ভয়াবহ ডাকাতি

কক্সবাজারের পেকুয়া পৌরসভায় এক ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (ইউপি...

শিক্ষার্থীদের ক্লাসমুখী করা এখন বড় চ্যালেঞ্জ

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে ব্যক্তি উদ্যোগের অবদান দীর্ঘদিনের। স্বাধীনতার...

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

আরও পড়ুন

সীতাকুণ্ডে বাড়ি থেকে তুলে নিয়ে যুবককে খুন, মামলা দায়ের

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে মো. নাঈম (৩০) নামক এক যুবকে তুলে নিয়ে নির্মমভাবে খুন করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় চমেকে চিকিৎসাধীন অবস্থায় তার মর্মান্তিক...

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি যেন পাহাড়ের চুড়ায় অর্গানিক ফলের একখণ্ড স্বর্গরাজ্য

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...