মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

উখিয়ায় নিখোঁজ ব্যবসায়ীর অর্ধগলিত লাশ উদ্ধার

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়া মরিচ্যা বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে রহস্যজনক নিখোঁজের ৫ দিন পর অর্ধগলিত মরদেহ মিলেছে নিজের গোডাউনে।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকাল ৪ টার দিকে স্থানীয় জনগণের সহযোগিতায় অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে উখিয়া থানা পুলিশ।

জানা গেছে, দীর্ঘদিন ধরে উখিয়া উপজেলা হলদিয়াপালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম মরিচ্যা এলাকার বাসিন্দা ছলিম উল্লাহর ছেলে জসিম উদ্দিন (৩৫) মরিচ্যাবাজারস্থ নাঈমা এন্টারপ্রাইজ নামীয় ডিলার ব্যবসা পরিচালনা করে আসছে। গত ১০ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে সে মরিচ্যা বাজার এলাকার নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন।

নিখোঁজের বিষয়ে ব্যবসায়ী জসিম উদ্দিনের স্ত্রী জোসনা আকতার উখিয়া থানায় সাধারণ ডায়েরিও করেছিলেন। পুলিশ ও র‌্যাব-১৫ এর সহযোগিতা চেয়ে লিখিত আবেদনও করেছিলেন দুই সন্তানের জননী জোসনা আকতার। নিখোঁজ ব্যবসায়ীর সন্ধানে ব্যবসায়ীদের পক্ষ থেকে মানববন্ধন ও সংবাদ সম্মেলনও করা হয়েছিল। এতেও সন্ধান মিলছিল না তার।

স্থানীয়রা জানান, ১৫ ফেব্রুয়ারি দুপুরে জসিমের ব্যবসাপ্রতিষ্ঠানের গোডাউন থেকে উৎকট গন্ধ পান পথচারীরা। পরে উখিয়া থানা পুলিশকে খবর দেওয়া হয়। বিকাল ৪টার দিকে গোডাউনের তালা ভেঙে উদ্ধার করা হয় ব্যবসায়ী জসিমের অর্ধগলিত লাশ।

এ ব্যাপারে নিহত জসিম উদ্দিনের স্ত্রী জোসনা আকতার কান্না জড়িত কণ্ঠে বলেন, আমার স্বামীর সাথে কারো বিরোধ নেই। গত পাঁচদিন নিখোঁজ স্বামীর সন্ধান করেছি। আজ তার গলিত মরদেহ গোডাউন থেকে উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, ১০ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে স্বামীর সাথে ফোনে কথা হলে কিছু বাজার নিয়ে আসার জন্য বলেছিলাম। পরে রাত সাড়ে ১২টার দিকেও বাড়ি না ফেরায় পুনরায় মোবাইলে চেষ্টা করলে তার ব্যবহৃত ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়। সারারাত বাড়িতে না ফেরায় ভোর পৌনে ৫টার দিকে পরিবারের লোকজনসহ ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে দেখি অফিসকক্ষে একটি তালা লাগানো। পাশে গোডাউনের শার্টারটি খোলা।

এ ব্যাপারে জসিমের চাচা শামশুল আলম বলেন, জসিম অনেক কষ্ট করে তার ব্যবসা পরিচালনা করে আসছে। বিভিন্ন কোম্পানির সাথেও তার লেনদেন ভালোভাবে চলছে। ঘটনার দিন রাত ১০টার দিকে তার সাথে আমার শেষ কথা হয়। কখন, কিভাবে সে নিখোঁজ হয়েছে সে ব্যাপারে কিছু জানি না। পরের দিন শুনেছি।

হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী বলেন, যতটুকু জেনেছি নিখোঁজ ব্যবসায়ী জসিম উদ্দিন একজন শান্ত প্রকৃতির লোক। তার সাথে কারো কোনো ধরনের বিরোধ নেই। এরপরেও তাকে হত্যা করা হলো,তিনি এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আহম্মদ সনজুর মোরশেদ বলেন, ব্যবসায়ী জসিমের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

চট্টগ্রাম নিউজ / কায়সার / এম এম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যদের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড এবং মেঘনা...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...