মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

রাশিয়া-ইউক্রেন উত্তেজনা: বাংলাদেশিদের ইউক্রেন ছাড়ার পরামর্শ

রাশিয়ার সঙ্গে প্রতিবেশী দেশ ইউক্রেনের উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে ইউক্রেনে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অবিলম্বে দেশটি ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) পোল্যান্ডের ওয়ারশতে বাংলাদেশ দূতাবাস বলছে, প্রবাসীরা অন্য কোনো দেশে যেতে না পারলে তারা বাংলাদেশে ফিরতে পারবেন।

ঘটনাবলী পর্যবেক্ষণ করে পরবর্তীতে দূতাবাসের পক্ষ থেকে পরামর্শ হালনাগাদ করা হবে। যদিও ওয়ারশতে বাংলাদেশি দূতাবাস নামের যে ফেসবুক পেজ থেকে এই বার্তাটি দেওয়া হয়েছে, সেটি ভেরিফাইড করা না।

পেজটিতে দূতাবাস জানিয়েছে, বাংলাদেশিদের অত্যাবশ্যকীয় না হলে ইউক্রেন ভ্রমণ পরিহার করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। ইউক্রেনে অবস্থানরত বাংলাদেশিরা তাদের অবস্থানের তথ্য দূতাবাসকে অবহিত রাখার জন্য অনুরোধ করা হলো, যাতে করে জরুরি প্রয়োজনে দূতাবাস তাদের সাথে যোগাযোগ করতে পারে।

এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী গণমাধ্যমকে জানিয়েছেন, কোনো দেশে বা কোনো অঞ্চলে সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হলে, সেখানে বসবারত বাংলাদেশি নাগরিকদের সাবধান করা হয়। এর আগে ইয়েমেনে খারাপ পরিস্থিতির সময় বেশিরভাগ নাগরিক চলে এসেছিলেন। একইভাবে পোল্যান্ড দূতাবাসের পক্ষ থেকে ইউক্রেনে বসবাসরত বাংলাদেশিদের সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তারা চলে আসতে চাইলে সংশ্লিস্ট দূতাবাস ও সরকার সার্বিকভাবে সহায়তা করবে। তবে সরকার চলে আসার জন্য বাধ্য করতে পারে না।

এদিকে মহড়া শেষ করে নিজেদের ঘাঁটিতে ফিরে গেছে ইউক্রেনের সীমান্তসংলগ্ন কয়েকটি জেলার রুশ সেনারা। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন খবর দিয়েছে।রুশ সামরিক বাহিনীর এই পদক্ষেপ পশ্চিমাদের সঙ্গে দেশটির বিরোধ কমিয়ে আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, দেশজুড়ে বড় ধরনের সামরিক মহড়া অব্যাহত থাকলেও দক্ষিণাঞ্চলীয় ও পশ্চিমাঞ্চলীয় কয়েকটি জেলা থেকে কয়েকটি ইউনিটকে ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়েছে। মহড়া শেষ করে তারা ঘাঁটিতে ফিরতে শুরু করেছেন।

ভিডিওতে দেখা গেছে, রেলওয়ের ফ্ল্যাটওয়াগনে কয়েকটি ট্যাংকসহ সাঁজোয়া যানগুলো ওঠানো হচ্ছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেভা বলেন, রাশিয়ার সব সেনা প্রত্যাহারে করে নিয়ে যাওয়ার পরেই উত্তেজনা প্রশমনে বিশ্বাস করবে কিয়েভ। রুশ ফেডারেশনের কাছ থেকে আমরা অব্যাহতভাবে বিভিন্ন বিবৃতি শুনতে পাচ্ছি। কাজেই আমাদের একটি নীতি আছে। যা আমরা দেখছি, তাতেই বিশ্বাস করছি।

তিনি জানান, যখন দেখবো—তারা সেনাপ্রত্যাহার করে নিয়ে যাচ্ছে, তখনই কেবল উত্তেজনা প্রশমন করা হচ্ছে বলে মনে করব।

এদিকে পশ্চিমা দেশগুলোর সঙ্গে চলা অচলাবস্থা অবসানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরও আলোচনার কথা বলায় ও যুদ্ধ এড়াতে কিয়েভের কর্মকর্তাদের ছাড়ের ইঙ্গিত মেলায় সেই সংকটের সুরে খানিকটা পরিবর্তন এসেছে।

রুশ যুদ্ধজাহাজগুলো কৃষ্ণ সাগরের ইউক্রেন উপকূলে জড়ো হলেও রাশিয়ার স্থল বাহিনীগুলো আঘাত হানতে প্রস্তুত দেখা গেলেও সোমবার পরিস্থিতি পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে।

অবিলম্বে সামরিক পদক্ষেপ শুরু করার পরিবর্তে ক্রেমলিন পশ্চিমা দেশগুলোর সঙ্গে আরও আলোচনা চায় বলে ইঙ্গিত দিয়েছে।

পশ্চিমা দেশগুলোর সঙ্গে রাশিয়ার আলোচনার প্রসঙ্গে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, আমার বিশ্বাস আমাদের সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। আমি সেগুলো চালিয়ে নেওয়ার ও তা আরও জোরদার করার প্রস্তাব করছি।সামরিক পদক্ষেপ ছাড়াই সেনা সমাবেশকে ব্যবহার করে মূল উদ্দেশ্যগুলো অর্জন করতে পারবে বলে ক্রেমলিন এখনও সে সম্ভাবনার কথাই ভাবছে।

ইউক্রেইনের রাজধানী কিয়েভেও এমন সুর বদলের সম্ভাবনা জোরদার হচ্ছিল। সেখানে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশের ন্যাটো জোটে যোগ দেওয়ার আকাঙ্ক্ষা বাদ দেওয়ার সম্ভাবনা খোলা রেখেছেন। তিনি এমন পদক্ষেপের দিকে এগোলে তা পুতিনের অন্যতম প্রধান দাবি পূরণে সহায়তা করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক...

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

আরও পড়ুন

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...