মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

পটিয়ায় সিএনজি চালক হত্যা মামলার আসামী গ্রেপ্তার

পটিয়ায় সিএনজি চালককে খুন করে সিএনজি ছিনতাইয়ের ঘটনার ৩ দিনের মধ্যে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে আসামী মোঃ মোমিন সরকার(৩০)।

গ্রেফতার মো.মোমিন সরকার গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার মৃত মোজাম্মেল হক সরকারের পুত্র। সে  বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডি সিরাজ কলোনীতে ভাড়া থাকত।

এর আগে গত শুক্রবার ( ১১/২) সকালে মনসা – বুধপুরা সড়কের চোরাবিল এলাকা থেকে নুরুল আলম নামের এক সিএনজি চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষন করে গত সোমবার পটিয়া পৌর সদর থেকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় মোঃ মমিন সরকারকে। গ্রেপ্তার হওয়ার পর তার দেওয়া স্বীকারোক্তি মোতাবেক গোমদন্ডি এলাকার একটি গ্যারেজ থেকে উদ্ধার করা হয় ছিনতাই হওয়া সিএনজি ট্যাক্সিটি। তাকে আজ আদালতে নেয়া হলে বিচারক তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন

মামলার তদন্তকারী কর্মকর্তা পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারিক রহমান জানান, সোমবার গভীর রাতে মোমিনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী বোয়ালখালী গোমদন্ডি অলি বেকারী এলাকার একটি গ্যারেজ থেকে উদ্ধার করা হয় ছিনতাই হওয়া সিএনজিটি।সে এর আগেও বিভিন্ন সময় পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার কথা স্বীকার করে।

পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানান, আমরা দ্রুত ঘটনার মূলহোতাকে গ্রেপ্তারের সর্বাচ্চ চেষ্টা করেছি এবং সফল হয়েছি। আসামীকে তিনদিনের রিমান্ড দেয়া হয়েছে। গুরুত্বপূর্ণ তথ্য পেলে আমরা সেই মোতাবেক ব্যবস্থা নিব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও...

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০...

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

আরও পড়ুন

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে বিয়ে করেছিলেন তানজিনা আক্তার (২২)। গত রবিবার সারারাত স্বামী-স্ত্রী একই ঘরে ছিলেন। আজ সোমবার ২৪...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...