মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

মেয়েকে টিকা দিতে এসে অজ্ঞান হয়ে গেলেন মা

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) কার্যালয়ে মেয়েকে করোনার টিকা দিতে এসে অজ্ঞান হয়ে গেলেন মা শিরিন আকতার।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ১৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে সিজেকেএস কার্যালয়ে মেয়ে কামরুন্নাহার শাহেদাকে করোনার দ্বিতীয় ডোজ দিতে এসেছিলেন তিনি। এসময় মেয়ের সাথে তিনিও রোদের মধ্যে কোলে বাচ্চা নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকেন। দীর্ঘক্ষণ রোদে দাঁড়িয়ে থাকার কারণে হঠাৎ তিনি অজ্ঞান হয়ে পড়ে যান। সাথে সাথে শিরিন আকতারের কোলের বাচ্চাটাও ছিটকে দূরে পড়ে যায়। এসময় পাশে থাকা মহিলারা তাকে এবং তার বাচ্চাকে ধরাধরি করে তুলে নেন।

এমন সময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সিজেকেএস সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ইস্পাহানী প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ-২০২২ উদ্বোধন শেষে গাড়িতে উঠছিলেন। পরিস্থিতি দেখে তিনি তৎক্ষণাৎ শিরিন আকতারকে সিজেকেএস’র কক্ষে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

প্রাথমিক চিকিৎসা পেয়ে অজ্ঞান হয়ে
যাওয়া শিরিন আকতারের জ্ঞান ফিরে এলে তিনি তার টিকা গ্রহণকারী মেয়ের পরিচয় সংগ্রহ করেন। তারপর রেডক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদেরকে মেয়ে কামরুন্নাহারের নাম ধরে মাইকিং করতে বলেন।

মাইকিংয়ের ঘোষণা শুনে কামররুন্নাহার সিজেকেএস’র দোতলা থেকে দৌঁড়ে নিচে নেমে মা ও তা্র ভাইকে কাছে নেয়। পরবর্তীতে আ জ ম নাছির উদ্দীন মেয়ের কাছ থেকে তার বাবার ফোন নম্বর নিয়ে তাকে ফোন করে ঘটনার কথা জানান এবং অসুস্থ মাকে নগদ অর্থ সহায়তা দিয়ে বাসায় পৌঁছে দেয়ার ব্যবস্থা করেন।

এই ব্যাপারে মুর্ছা যাওয়া শিরিণ আকতারের সাথে কথা বলা হলে তিনি জানান, আমরা নগরীর ঈদগাহ রঙ্গীপাড়া এলাকায় থাকি। আমার মেয়ে স্থানীয় নাসরিন রহমান আইডিয়াল স্কুলে অষ্টম ম্রেণির ছাত্রী।

সিজেকেএস কার্যারলয়ে তার করোনার দ্বিতীয় ডোজ গ্রহণের কেন্দ্র ছিল। তাই খুব ভোরে খালি পেটেই আমি মেয়েকে নিয়ে এখানে এসে লাইনে দাঁড়িয়েছি। কিন্তু সকাল সাড়ে ৯টার সময় মেয়েটা টিকা নিতে দ্বিতীয় তলায় চলে গেলে আমি বাচ্চাকে নিয়ে নিচে দাঁড়িয়েছিলাম। হঠাৎ করে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপর আমি আর কিছু জানি না। জ্ঞান ফিরে এলে দেখি আ জ ম নাছির উদ্দীন সাহেব আমার স্বামীর সাথে ফোনে কথা বলছেন। তিনি আমার জন্য একজন ভাইয়ের মত দায়িত্ব পালন করেছেন। আমি উনার কাছে ঋণী হয়ে থাকলাম। আল্লাহতা’লা উনার মঙ্গল করুন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে জাল টাকা তৈরির মেশিন ও ১৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ...