শনিবার, ৯ মে ২০২৬

মিরসরাইয়ে অস্ত্রসহ ৩ জন আটক

মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে অস্ত্রসহ ৩জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (২৭ জুন) দিবাগতরাতে উপজেলার জোরারগঞ্জ থানার করেরহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়

এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। জোরারগঞ্জ থানা পুলিশ গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃতরা হলো উপজেলার বারইয়ারহাট পৌর এলাকার রবিউল হোসেনের ছেলে আরিফ (২০), করেরহাট ইউনিয়নের ছত্ত্বরুয়া গ্রামের নূর মোহাম্মদের ছেলে ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আলম, সলিমুল্লাহর ছেলে নজরুল ইসলাম।

এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, ১২ রাউন্ড গুলি, দুটি চাকু উদ্ধার করা হয়।

র‌্যাব -৭ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) নুরুল আবসার জানান, করেরহাট-রামগড় রোড নন্দী বাড়ি প্রকাশ হিন্দু বাড়ীর বিপরীত পাশে পাকা রাস্তার উপর সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে অবস্থান করার সময় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, গ্রেপ্তারকৃত নুরুল আলমের নেতৃত্বে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে করেরহাট এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। স্থানীয় একজন রাজনৈতিক নেতার ছয়ছায়ায় তারা বেপরোয়া হয়ে উঠেছে।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন জানান, করেরহাট ইউনিয়নে র‌্যাবের অভিযানে অস্ত্র সহ আটককৃত তিনজন আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আজ সোমবার সকালে থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের...

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে...

গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামে বহুতল একটি বাড়ি থেকে...

আরও পড়ুন

লোহাগাড়ায় দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি এলাকায় মারছা পরিবহনের দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জনে দাঁড়িয়েছে। এ সময় আহত হয়েছেন আরও অন্তত ২৫...

লোহাগাড়ায় ভয়াবহ বাস দূর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী মারসা পরিবহনের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত  ২৫ জন গুরুতর আহত হয়েছেন।শনিবার (৯ মে)...

বৈরী আবহাওয়ার ক্ষতি কাটিয়ে আবার মাঠে লবণচাষিরা, ন্যায্যমূল্যের দাবি

বৈরী আবহাওয়ায় ব্যাপক ক্ষতির পর আবারও লবণ উৎপাদনে মাঠে নেমেছেন কক্সবাজার উপকূলের প্রায় ৪০ হাজার লবণচাষি। ঝড়ো হাওয়া ও টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত লবণ মাঠগুলো...

ঈদকে সামনে রেখে নাইক্ষ্যংছড়ি সীমান্তে বেপরোয়া চোরাকারবারি

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত। সীমান্তের একের পর এক দুর্গম পয়েন্ট দিয়ে প্রতিদিনই বাংলাদেশে ঢুকছে বার্মিজ ইয়াবা,...