মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

ভ্যালেন্টাইন্স ডে’তে প্রিয়জনকে দিন মনছোঁয়া উপহার

চট্টগ্রাম নিউজ ডটকম

ভালোবাসার সবচেয়ে বড় বৈশ্বিক উৎসব, ভ্যালেন্টাইন্স ডে’র উদযাপন শুরু। এই বিশেষ দিনে মনের মানুষ কিংবা সঙ্গীর মন ভালোবাসায় ভরিয়ে ড়আাআআনাদিতে কে না চায়? সবারই প্রথম চিন্তা থাকে উপহার নিয়ে। কিন্তু কী উপহার দিবেন? এ নিয়ে জলপনা কলপনার যেন শেষ থাকে না।

অনেকে উপহার কিনে ফেলেছেন এরই মধ্যে। অনেকে আবার এখনও ভাবছেন। সময় কম তারপরও সেরা উপহারটিই দিতে চান সবাই। শেষ মুহূর্তে এসে আপনার জন্য থাকছে এমন কিছু টিপস, যাতে সঙ্গীর জন্য সবচেয়ে রোমান্টিক উপহারটি বেছে নিতে পারেন সহজেই।

রূপচর্চাসামগ্রী: আজকাল ছেলে-মেয়ে উভয়ই কম বেশি রূপচর্চা করে। আর রূপচর্চার জন্য ভালো ব্রান্ডের প্রসাধনী পেলে কে না খুশি হয়? এবারের ভ্যালেন্টাইনে আপনার সঙ্গীকে খুশি করতে তার পছন্দের প্রসাধনী উপহার দিন।

ঘড়ি বা অলঙ্কার: ছেলেদের জন্য হাল ফ্যাশনের ঘড়ি আর মেয়েদের কাছে যেকোনো ধরনের স্টাইলিশ অলঙ্কার সবসময়ই অনেক প্রিয়। আর সেটা যদি উপহার হিসেবে সবচেয়ে কাছের মানুষ দেয়, এর চেয়ে রোমান্টিক আর কী হতে পারে?

শোপিস: উপহার যদি একইসঙ্গে ঘরের সৌন্দর্যবর্ধন আর অনেক দিন সংরক্ষণ করার মতো হয় তাহলেতো কথাই নেই। পছন্দের মানুষের জন্য এমন উপহার বেছে নিন, যা আপনার অস্তিত্বকে জানান দিবে বহু সময় ধরে। আবার সৌন্দর্যও হবে এমন যেন জুড়ি মেলা ভার। শেষ মুহূর্তে এমন উপহার কিনে ফেলুন তাড়াতাড়ি।

শখের জিনিস: সঙ্গীর পছন্দ-অপছন্দ, শখ সম্পর্কে জানেনা আজকালকার যুগে এমন যুগল খুঁজে পাওয়া যাবে না। এমন কোনো পছন্দের বা শখের জিনিস, যা আপনার প্রিয় মানুষটির সংগ্রহে এখনও নেই? মনে করে দেখুনতো? এবার নেমে পড়ুন তার খোঁজে। কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু।

বই: অনেকে হয়তো ভ্রু কুঁচকাবেন ভ্যালেন্টাইন্স ডে’র উপহার বই দিবেন এটা শুনে। কিন্তু বিশ্বাস করুন, এখনও এমন অনেক মানুষই আছেন, যার কাছে নতুন নতুন বই পড়া আর সংগ্রহে রাখার চেয়ে বড় উপহার আর কিছুই হতে পারে না। তাহলে দেরি কেন? এখনই চলে যান লাইব্রেরিতে। কিনে আনুন বিশেষ মানুষের পছন্দের সব বই। এমন সঙ্গী থাকলে হতাশ না হয়ে বরং নিজেকে ভাগ্যবান মনে করতে পারেন।

উপহার ছাড়া বিশেষ দিন উদযাপন করা যায় না, এমন নয়। আবার দিবস গুনে ভালোবাসা হয় না, এমনটাও বলতে শোনা যায় অনেককে। কথা কিন্তু মিথ্যা নয়। ভালবাসা আর উপহারের নির্দিষ্ট দিন নেই, নেই মাপকাঠিও। সময় করে একটু সময়ই না দিলেন, তারচেয়ে সেরা রোমান্টিক উপহার আর কী হতে পারে?

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...