মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

উখিয়ায় মোবাইল ছিনতাই কালে জনতার হাতে পুলিশ সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়ায় মোবাইল ছিনতাই করতে গিয়ে জনতার হাতে আটক হয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়ানের এক সদস্য।

এসময় তার কাছ থেকে একটি ছুরি, জাতীয় পরিচয়পত্র, পুলিশের পরিচয়পত্র ও একটি মানিব্যাগ উদ্ধার করা হয়।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক।

এর আগে শনিবার বিকেল সাড়ে ৫টায় উখিয়ার পালংখালী ইউপি এলাকায় এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের অভিযুক্ত ওই পুলিশ সদস্যের নাম নিরঞ্জন দাস (২৪)/১৪৩০৩ নিরঞ্জন দাস (বিপি-৯৮১৭১৯৮৩২৪) তিনি ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ানে কনস্টেবল পদে কর্মরত।

পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, ১২নং রোহিঙ্গা ক্যাম্পের মাঝি এনায়েত উল্লাহ নামে এক রোহিঙ্গার মোবাইল ছিনতাই করতে গিয়ে নিরঞ্জন দাস নামে এক ব্যক্তিকে আটক করে জনতা। ঘটনাস্থলে গিয়ে তার কাছে পুলিশের পরিচয়পত্র দেখে জানতে পারি তিনি ক্যাম্পে নিয়োজিত ১৪ আমর্ড পুলিশের (এপিবিএন) একজন সদস্য। এরপর ১৪ এপিবিএন এর অধিনায়ককে বিষয়টি অবগত করি। তিনি ফোর্স পাঠালে তাদের কাছে নিরঞ্জনকে সোর্পদ করি।

এসপি নাইমুল হক বলেন, ‘নিরঞ্জন দাস ২০২১ সালের ১০ সেপ্টেম্বর থেকে কর্তৃপক্ষের বিনা অনুমিতে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। তাকে দফায় দফায় নোটিশ দিয়েও কর্মস্থলে ফেরানো সম্ভব হয়নি। সে পলাতক ছিলেন। খবর পেলাম সে পালংখালীতে সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রীর মোবাইল ছিনতাইকালে জনতার কাছে হাতেনাতে ধরা পড়ে। তাদের কাছ থেকে ছাড় পেতে পুলিশের কার্ডও দেখায় সে। পরে তাকে উখিয়া থানায় নিয়ে আসা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য যে, উক্ত কনস্টেবল এর বিরুদ্ধে ছুটিতে গিয়ে অতিবাস কর্মস্থল হতে গড় হাজির, থাকার অভিযোগে তার বিরুদ্ধে ইতোপূর্বে অত্র ইউনিটের বিভাগীয় মামলা নং-০৭/২১ তারিখ-১৮/০৩/২০২১খ্রিঃ রুজু করা হয়। যা বর্তমানে তদন্তাধীন আছে।

চট্টগ্রাম নিউজ /কায়সার /এম এম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

আরও পড়ুন

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের পাশাপাশি তেলাপোকা ও ইঁদুরের উপস্থিতি দেখতে পেয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।সোমবার দুপুরে...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার কারনে বাসায় অভিমানে স্বামী মোঃ রকিব (২৫) আত্মহত্যা করেছেন।সোমবার ২৪...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর সঙ্গে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ঘর্ষণে ট্রেনটির একটি দরজা খুলে পড়ে গেছে। এ ঘটনায় শিশুসহ...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...