রবিবার, ১৬ আগস্ট ২০২৬

ফটিকছড়িতে চাঁদের গাড়ির ধাক্কায় দুই স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় চাঁদের গাড়ির ধাক্কায় মিশু আক্তার (১৬) ও নিশা মনি (১৮) নামের দুই স্কুলছাত্রী নিহত হয়েছে। ঘটনায় আহত অপর এক শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলার সিএন্ডবি মাঠ সংলগ্ন এলাকায় চট্টগ্রাম – খাগড়াছড়ি মহাসড়কে আজ বুধবার দুপর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এরপরই স্হানীয় জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে মোটরসাইকেল ও চাঁদের গাড়িতে আগুন দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মিশু আক্তার পাইন্দং ইউনিয়নের আবুল বশরের মেয়ে এবং নিশা মনি মো. লোকমানের মেয়ে। তারা দুজনেই পাইন্দং হাইদচকিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কে চলাচলরত চাঁদের গাড়িটিকে থামার সংকেত দেয় পুলিশ। কিন্তু চালক গাড়িটিকে না দাঁড় করিয়ে পালানোর চেষ্ঠা করে। ওই সময় পুলিশ গাড়িটিকে ধাওয়া করে। পেলাগাজির মোড় এলাকায় গিয়ে চাঁদের গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তিন স্কুল ছাত্রীকে চাপা দেয়।ওই ঘটনায় ক্ষুদ্ধ হয়ে স্থানীয় লোকজন পেলাগাজির মোড় এলাকার প্রধান সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এই সময় তারা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। ভাঙচুর করা হয় দুর্ঘটনা ঘটানো চাঁদের গাড়িটি।

ফটিকছড়ি থানার এস আই মো. আলমগীর হোসেন জানান, একটি দ্রুতগামি চাঁদের গাড়ি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা তিন স্কুল ছাত্রীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু ঘটে। আহত অপর ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চাঁদের গাড়িটি আটক করেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে খাগড়াছড়িতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শনিবার...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুম বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সীতাকুন্ড উপজেলা, পৌর...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা বর্ষার রূপ এ বছর ভালই দৃশ্যমান। বিগত কয়েক বছর যাবৎ আষাঢ় মাসের শেষ অবধি পর্যন্ত...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক মোটরসাইকেল চালকের।আজ শনিবার (১৫...