মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

জঙ্গীবাদী জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবী

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে বন্দর থানা ছাত্রলীগ।

গতকাল শিবিরের প্রতিষ্ঠাবার্ষিকীতে নগরীতে কাকডাকা ভোরে কয়েক মিনিটের ঝটিকা মিছিল করেছে ছাত্রশিবির।

সোমবার (৭ ফেব্রুয়ারি) বন্দর থানা ছাত্রলীগের সভাপতি মোঃ কাইয়ুমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুর সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্টিত হয়।

এতে বক্তব্য রাখেন সহ সভাপতি শুভ চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাশেদ, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর রিফাত, অর্থ সম্পাদক তানজির হোসেন, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক রাজু দাশ, উপ গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, উপ-ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আশিকুল ইসলাম রায়হান, গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক সাইমন রশিদ, উপ সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আতিকুর রহমান ইফতু।

বন্দর থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক নুরুজ্জামান বাবু বলেন, জঙ্গীবাদী চোরাগুপ্তা হামলা সাদৃশ্য চোরাগুপ্তা এই মিছিল করেছে শিবির। দেশব্যাপী পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার পর দীর্ঘদিন আত্মগোপনে থাকা বিভিন্ন মামলার চিহ্নিত আসামীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের নামে রাস্তায় কয়েক মিনিটের মহড়া দিয়েছে বলে আমরা শুনছি।

মূলত তাদের কোন সাংগঠনিক অস্তিত্ব নেই এবং দেশব্যাপী পেট্রোলবোমা মেরে পুড়িয়ে মানুষ হত্যার অপরাধে সর্বস্তরের মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়েছে তারা। আমরা অনতিবিলম্বে এই সকল সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

সভা পরবর্তী বন্দর থানা ছাত্রলীগের মিছিলটি বিশ্বরোড বিমান চত্বর থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দুর্যোগকালে সরকারের সঙ্গেবেসরকারি উদ্যোগ প্রয়োজন: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, বর্তমান সরকার...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় পদকপ্রাপ্তদের চবি শারিরীক শিক্ষা বিভাগের সংবর্ধিত

সম্প্রতি সম্পন্ন আন্ত বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় পদক প্রাপ্তদের সংবর্ধিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবলে বন্দর ও সিটি কর্পোরেশনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী

চট্টগ্রাম রেঞ্জের নতুন উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট...

চট্টগ্রামের চান্দগাঁওয়ে শিশুকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় দায়ের হওয়া শিশু বলাৎকারের মামলায়...

আরও পড়ুন

দুর্যোগকালে সরকারের সঙ্গেবেসরকারি উদ্যোগ প্রয়োজন: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। দেশের দুর্যোগকালে জনকল্যাণে সরকারের সঙ্গে বেসরকারি উদ্যোগকে এগিয়ে আসতে হবে।গত ১৮ জুলাই বোয়ালখালীতে...

চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি আবদুল কুদ্দুস চৌধুরী

চট্টগ্রাম রেঞ্জের নতুন উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরী।মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা...

চট্টগ্রামের চান্দগাঁওয়ে শিশুকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় দায়ের হওয়া শিশু বলাৎকারের মামলায় মো. রফিকুল ইসলাম (২৮) নামে এক হেফজ বিভাগের শিক্ষককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‍্যাব।...

চট্টগ্রামে হোটেলে নিয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় একটি আবাসিক হোটেলে স্ত্রী শাহনাজ বেগমকে (২২) হত্যার দায়ে স্বামী মো. নেজাম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।মঙ্গলবার (২১...