বুধবার, ২২ জুলাই ২০২৬

বনে ফেরাতে গিয়ে ভিলেজার নিহত, বাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজারের চকরিয়ার দলছুট বন্য হাতিকে তাড়াতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে মো. রহমত উল্লাহ (২৮) নামের এক ভিলেজার নিহত হয়েছেন। এসময় ওই বন্যহাতি বেশ কিছু বাড়ি ভাংচুর ছাড়াও ফসলের ব্যাপক ক্ষতি করেছে। এদিকে দলছুট বন্যহাতিকে তাড়াতে বঙ্গবন্ধু সাফারি পার্ক, ফাঁসিয়াখালী রেঞ্জ ও বনবিটের কর্মকর্তা-কর্মচারী এবং চকরিয়া থানা পুলিশের পৃথক টিম কাজ করছে।

সোমবার ভোরে দলছুট বন্যহাতিটি চকরিয়া উপজেলার ভেওলা মানিকচর (বিএমচর) ও কৈয়ারবিল ইউনিয়নের মধ্যবর্তী এলাকার খিলছাদকে এ তান্ডব চালায়।

নিহত মো. রহমত আলী ডুলাহাজারা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রিংভং ছগিরশাহকাটা এলাকার আবদুস সালামের ছেলে। তিনি ফাঁসিয়াখালী রেঞ্জের অধীন ভিলেজার হিসেবে কর্মরত ছিল।

স্থানীয় বাসিন্দা আবদুল হান্নান বলেন, ভোররাতের দিকে একটি দলছুট বন্যহাতি বিএমচরের পাহাড়িয়া পাড়ার সবজি ক্ষেতে অবস্থান করছিল। সকালে কৃষকরা মাঠে গেলে বন্যহাতিকে দেখতে পায়। এসময় স্থানীয় উৎসুক জনতা এলাকায় হাতি এসেছে খবর পেয়ে ভিড় করে। পরে খবর পয়ে সাফারি পার্ক, ফাঁসিয়াখালী রেঞ্জ ও বনবিটের কর্মকর্তা-কর্মচারী এবং থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে হাতি তাড়ানোর চেষ্টা করে। এসময় দলছুট বন্যহাতিকে তাড়ানোর জন্য বনবিভাগের ভিলেজার রহমত আলী মশালে আগুন জ্বালিয়ে ওই হাতির দিকে নিক্ষেপ করে। এতে হাতিটি ক্ষিপ্ত হয়ে ভিলেজার রহমতকে পা দিয়ে পিষ্ট করে আহত করে। বনবিভাগ ও পুলিশ তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

বিএমচরের বাসিন্দা ইমতিয়াজ আহমদ রাজিব বলেন, দলছুট বন্যহাতিটি সকাল থেকে এলাকায় ব্যাপক তান্ডব চালিয়েছে। এতে বেশ কয়েকটি বাড়িঘর ও ফসলের ক্ষতি করেছে। স্থানীয়রা খুবই আতংকের মধ্যে রয়েছে।

ফাঁসিয়াখালী রেঞ্জের কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, খবর পেয়ে বনবিভাগের কর্মকর্তা ও ভিলেজারদের নিয়ে হাতিটিকে বনে ফেরাতে ঘটনাস্থলে যায়। এসময় দলছুট বন্যহাতিকে ফিরাতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে বনবিভাগের ভিলেজার রহমত আলী মারা যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের দেবতাখুম পর্যটন কেন্দ্র চার শর্তে ভ্রমণ

বান্দরবানের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুম আজ থেকে পুনরায় পর্যটকদের...

চট্টগ্রামে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উচ্চমাত্রার প্রিজারভেটিভ ব্যবহারের এবং...

দুর্যোগকালে সরকারের সঙ্গেবেসরকারি উদ্যোগ প্রয়োজন: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, বর্তমান সরকার...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় পদকপ্রাপ্তদের চবি শারিরীক শিক্ষা বিভাগের সংবর্ধিত

সম্প্রতি সম্পন্ন আন্ত বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় পদক প্রাপ্তদের সংবর্ধিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবলে বন্দর ও সিটি কর্পোরেশনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

আরও পড়ুন

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পেকুয়া উপজেলার...

মহেশখালীর চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি হাটহাজারীতে গ্রেপ্তার

কক্সবাজার জেলার মহেশখালী থানার চাঞ্চল্যকর রহমত উল্লাহ হত্যা মামলার প্রধান আসামি মো. এনাম (৩৫)-কে গ্রেপ্তার করেছে র‌্যাব।বুধবার (১৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা...

কক্সবাজারের ঈদগাঁও পোকখালীতে যুবকের আত্মহত্যা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ঝুলন্ত অবস্থায় শওকত ওসমান মিছবাহ (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।১২ জুলাই (রবিবার) রাত আনুমানিক ১০ টার দিকে ঈদগাঁও...

পাঁচ দিন বন্ধের পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

বন্যার কারণে টানা পাঁচদিন বন্ধ থাকার পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। রোববার (১২ জুলাই) ভোর ৬টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে...