বুধবার, ২২ জুলাই ২০২৬

বোনের বাড়িতে যাওয়ার পথে জেলা যুবলীগ সম্পাদক পার্থ সারথীর উপর সশস্ত্র হামলা

নিজস্ব প্রতিবেদক :

সাতকানিয়ার খাগরিয়া বোনের বাড়ি যাওয়ার পথে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী চৌধুরীর উপর সশস্ত্র হামলা চালিয়েছে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের সমর্থকরা।

এসময় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থ সারথী চৌধুরীর গাড়িতে থাকা অপর ৪ জনকে মেরে রক্তাক্ত করা হয়। তাদের বহন করা প্রাইভেট কারটিও ভাংচুর করা হয়।

রবিবার ৬ ফ্রেরুয়ারি রাত সাড়ে ১০টার দিকে সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার শিকার পার্থ সারথী চৌধুরী চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেছে।

জানা যায় খাগরিয়া ইউনিয়নের ভোর বাজারে বোনের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে একটি প্রাইভেট কারে করে যাচ্ছিলেন তিনি। রাত সাড়ে ১০টার দিকে মাইজপাড়া এলাকায় খাগরিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এলডিপি নেতা জসিম উদ্দিনের সমর্থকরা তাদের ওপর হামলা চালায়।

তারা দেশীয় অস্ত্র দিয়ে পার্থ সারথী চৌধুরীকে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে মেরে রক্তাক্ত করে। এ সময় পার্থ সারথী চৌধুরীর সঙ্গে থাকা আরও পাঁচজনকেও পেটায় হামলাকারীরা।

যার কর্মী সমর্থকরা হামলা চালিয়েছে সেই
চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে আবার তার বাড়িতে নিয়ে গিয়ে বসিয়ে রাখে। সেখান থেকে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে দেখতে পান পার্থ সারথী চৌধুরীকে যে বাসায় বসিয়ে রাখা হয়েছে তার পাশে ড্রাইনিং টেবিলের উপর একটি পুরনো আগ্নেয়াস্ত্র রাখা হয়েছে। পার্থ সারথী চৌধুরী বিধ্বস্ত অবস্থায় যেখানে বসা তার পাশে ড্রাইনিং টেবিলের উপর একটি পুরনো আগ্নেয়াস্ত্র সহ একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন হামলাকারীরা।

হাসপাতালে চিকিৎসাধীন যুবলীগ নেতা পার্থ সারথী চৌধুরী বলেন আমার বোনের শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার পথে চেয়ারম্যান পদপ্রার্থী এলডিপি নেতা জসিম উদ্দিনের লোকজন কিছু বুঝে ওঠার আগেই আমাদের ওপর হামলা করেন।

এ ব্যাপারে জানতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এলডিপি নেতা জসিম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

এই ব্যাপারে সাতকানিয়ার ইউপি নির্বাচনে খাগরিয়া ইউনিয়নের স্ট্রাইকিং ফোর্সের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা লোহাগাড়া থানা ওসি (তদন্ত) ওবায়দুল ইসলাম জানান, আমরা খাগরিয়া থেকে দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরীসহ ৫ জনকে উদ্ধার করেছি। তাদেরকে মারধর করা হয়েছে।

অধ্যাপক পার্থ সারথী চৌধুরী বর্তমানে
হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার মাথা সেলাই করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের দেবতাখুম পর্যটন কেন্দ্র চার শর্তে ভ্রমণ

বান্দরবানের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুম আজ থেকে পুনরায় পর্যটকদের...

চট্টগ্রামে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উচ্চমাত্রার প্রিজারভেটিভ ব্যবহারের এবং...

দুর্যোগকালে সরকারের সঙ্গেবেসরকারি উদ্যোগ প্রয়োজন: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, বর্তমান সরকার...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় পদকপ্রাপ্তদের চবি শারিরীক শিক্ষা বিভাগের সংবর্ধিত

সম্প্রতি সম্পন্ন আন্ত বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় পদক প্রাপ্তদের সংবর্ধিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবলে বন্দর ও সিটি কর্পোরেশনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

আরও পড়ুন

বান্দরবানের দেবতাখুম পর্যটন কেন্দ্র চার শর্তে ভ্রমণ

বান্দরবানের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুম আজ থেকে পুনরায় পর্যটকদের জন্য খোলে দেওয়া হয়েছে। তবে দেবতাখুম ভ্রমণে যেতে হলে উপজেলা প্রশাসনের চারটি শর্ত অবশ্যই মেনে...

চট্টগ্রামে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উচ্চমাত্রার প্রিজারভেটিভ ব্যবহারের এবং পণ্যের মেয়াদ নির্ধারণে অনিয়মের অভিযোগে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা...

দুর্যোগকালে সরকারের সঙ্গেবেসরকারি উদ্যোগ প্রয়োজন: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। দেশের দুর্যোগকালে জনকল্যাণে সরকারের সঙ্গে বেসরকারি উদ্যোগকে এগিয়ে আসতে হবে।গত ১৮ জুলাই বোয়ালখালীতে...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবলে বন্দর ও সিটি কর্পোরেশনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের ফুটবল টুর্ণামেন্টে জয় পেয়েছে চবক ক্রীড়া...