রবিবার, ২৮ জুন ২০২৬

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বেড়েছে শীতের তীব্রতা

দিনাজপুরের হিলিতে গত দুদিনের বৃষ্টিতে বেড়েছে শীতের প্রকোপ। সেই সঙ্গে সকাল থেকে ঘন কুয়াশার মধ্য দিয়ে ভোর শুরু হয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় রোদের দেখা মিললেও শীতের প্রকোপ যেন কমছেই না। রোদের তেজ কম। তবে বিকেল থেকে আবার কুয়াশার চাদরে ঢেকে থাকে চারদিক।

অতিরিক্ত ঠাণ্ডার কারণে জনজীবনে স্থবিরতা বিরাজ করছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পরছে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। ভোররাত থেকে অতিরিক্ত ঘন কুয়াশার কারণে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে সব প্রকার যানবাহন।

দিনাজপুর আবহাওয়া অফিসের ইনচার্জ তোফাজ্জল হোসেন জানান, সোমবার (৭ ফেব্রুয়ারি) দিনাজপুরে ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪ থেকে ৫ কি.মি.। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এটি ঘণ্টায় ৭ থেকে ৮ কিলোমিটার গতিবেগে উত্তর-পশ্চিম দিক থেকে উন্নীত হতে পারে।

এ ছাড়াও রংপুরে ১০ ডিগ্রি, কুড়িগ্রামের রাজারহাটে ৮.৪, ডিমলায় ৯.৬, নওগাঁয় ১০.০, রাজশাহীতে ৯.৫ ডিগ্রি তাপমাত্রা নির্ধারণ করা হয়েছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় এখন পর্যন্ত ৭.৭ ডিগ্রি।

তিনি আরও জানান, বর্তমানে রংপুর বিভাগসহ দেশের আরও কিছু কিছু স্থানের ওপর দিয়ে একটি মৃদু শৈত্যপ্রবাহ বিরাজ করছে। তবে আগামী ২ দিনের মধ্যে সারাদেশে তাপমাত্রা সামান্য কিছুটা বৃদ্ধি পেতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ লাখ ইয়াবাসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ...

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

আরও পড়ুন

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। উদ্বোধনী ম্যাচে তারা আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছিল। তার পর অস্ট্রিয়াকে ২-০ গোলে। এর...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, ‘চীনের এক কোম্পানিকে জিজ্ঞাসা করা হয়েছিল, চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার চারদিন পর তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে...

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...