বুধবার, ২২ জুলাই ২০২৬

সাতকানিয়ায় ১৬ ইউপিতে ভোট গ্রহণ চলছে

স্টাফ রিপোর্টার :

সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৬ ইউনিয়নে আনন্দ মুখর পরিবেশের মধ্যে দিয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে একযোগে এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পযর্ন্ত।

আজ সোমবার সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে ভিড় করতে থাকে ভোটাররা। তবে পুরুষ ভোটার থেকে মহিলা ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে বাড়তে থাকে ভোটারদের সংখ্যা।

দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা যায় সাতকানিয়া উপজেলার ৪ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন হচ্ছে না। তবে ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই চারটি ইউনিয়ন ছাড়া বাকি ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

সাতকানিয়া উপজেলার ১৬ ইউনিয়নে মোট ভোটার ২ লাখ ৪৬ হাজার ৯০৩ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ১৪ হাজার ৩৯৮ জন এবং পুরুষ ভোটার ১ লাখ ৩২ হাজার ৫০৫ জন।

প্রতিটি ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে আনসার ও পুলিশ বাহিনী নিয়োজিত রয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট সম্পন্ন করতে জেলা প্রশাসন, র‌্যাব, বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের দেবতাখুম পর্যটন কেন্দ্র চার শর্তে ভ্রমণ

বান্দরবানের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুম আজ থেকে পুনরায় পর্যটকদের...

চট্টগ্রামে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উচ্চমাত্রার প্রিজারভেটিভ ব্যবহারের এবং...

দুর্যোগকালে সরকারের সঙ্গেবেসরকারি উদ্যোগ প্রয়োজন: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, বর্তমান সরকার...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় পদকপ্রাপ্তদের চবি শারিরীক শিক্ষা বিভাগের সংবর্ধিত

সম্প্রতি সম্পন্ন আন্ত বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় পদক প্রাপ্তদের সংবর্ধিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবলে বন্দর ও সিটি কর্পোরেশনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

আরও পড়ুন

বান্দরবানের দেবতাখুম পর্যটন কেন্দ্র চার শর্তে ভ্রমণ

বান্দরবানের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুম আজ থেকে পুনরায় পর্যটকদের জন্য খোলে দেওয়া হয়েছে। তবে দেবতাখুম ভ্রমণে যেতে হলে উপজেলা প্রশাসনের চারটি শর্ত অবশ্যই মেনে...

চট্টগ্রামে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উচ্চমাত্রার প্রিজারভেটিভ ব্যবহারের এবং পণ্যের মেয়াদ নির্ধারণে অনিয়মের অভিযোগে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা...

দুর্যোগকালে সরকারের সঙ্গেবেসরকারি উদ্যোগ প্রয়োজন: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। দেশের দুর্যোগকালে জনকল্যাণে সরকারের সঙ্গে বেসরকারি উদ্যোগকে এগিয়ে আসতে হবে।গত ১৮ জুলাই বোয়ালখালীতে...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবলে বন্দর ও সিটি কর্পোরেশনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের ফুটবল টুর্ণামেন্টে জয় পেয়েছে চবক ক্রীড়া...