বুধবার, ২২ জুলাই ২০২৬

সপ্তম ধাপে ১৩৮ ইউনিয়নে ভোট আজ

নিজস্ব প্রতিবেদক :

অনেক স্থানে সংঘর্ষ-সহিংসতার মধ্যেই আজ সোমবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সপ্তম ধাপে ভোটগ্রহণ হতে যাচ্ছে। এ ধাপে দেশের ১৩৮ ইউপিতে ভোট হবে। ইভিএমে হবে ৯টিতে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

এর আগে ইউনিয়ন পরিষদের ষষ্ঠ ধাপের ভোটগ্রহণ শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এসব ধাপে ব্যাপক নির্বাচনি সহিংসতাসহ হতাহতের ঘটনা ঘটে। এ ধাপের ভোটেও রয়েছে শঙ্কা। যদিও নির্বাচন কমিশন থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব এস এম আসাদুজ্জামান বলেন, ‘সপ্তম ধাপের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল ২৯ ডিসেম্বর। ১৩৮টি ইউপির মধ্যে মাত্র ৯টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হবে। অন্যগুলোতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ হবে।’

এস এম আসাদুজ্জামান আরও বলেন, ‘এ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোট ৭১ জন। এর মধ্যে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন ১১ জন। এ ছাড়া সংরক্ষিত নারী সদস্য পদে ১৩ জন এবং সাধারণ সদস্য পদে ৪৭ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন উপলক্ষে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।’

নির্বাচন কমিশনার কবিতা খানম রোববার বলেন, ‘ভোটারদের বলব, নির্ভয়ে ভোটকেন্দ্রে যেতে। ভোট নির্বিঘ্ন করতে আমরা সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। পরিস্থিতি ঠিক রাখতে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী ভোটের মাঠে নেমে পড়েছে। কেউ কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করলে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের ভোট বন্ধ করে দেওয়া হবে।’

ইসির নির্বাচন কমিশন শাখা জানায়, এই ধাপে ৫ হাজার ৮৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৫৭৬ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে প্রার্থী এক হাজার ২৩৬ জন। এছাড়াও সাধারণ সদস্য পদে চার হাজার ৬২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ধাপের নির্বাচনে মোট ভোটকেন্দ্র ১৩৫০টি, ভোটকক্ষ সাত হাজার ৮৫টি।

ইউপি নির্বাচনের এ ধাপে মোট ২৪ লাখ ৫১ হাজার ৭৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এদের মধ্যে পুরুষ ১২ লাখ ৫৭ হাজার ৫৮৬ জন, নারী ১১ লাখ ৯৪ হাজার ২২৯ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন তিনজন।

নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন

এই ধাপের নির্বাচনকে কেন্দ্র করে ভোটকেন্দ্রে পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়নে একটি মোবাইল টিম থাকবে। প্রতি তিনটি ইউনিয়নে স্ট্রাইকিং ফোর্স থাকবে একটি করে।

প্রতিটি উপজেলায় র‌্যাবের মোবাইল টিম দুটি ও একটি স্ট্রাইকিং ফোর্স থাকবে। আর প্রতিটি উপজেলা বিজিবির মোবাইল টিম দুটি ও একটি স্ট্রাইকিং ফোর্স থাকবে। প্রতিটি উপকূলীয় উপজেলায় কোস্টগার্ডের মোবাইল টিম দুটি (২ প্লাটুন), স্ট্রাইকিং ফোর্স একটি (এক প্লাটুন) থাকবে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ

প্রার্থিতা প্রত্যাহারের পরদিন থেকে নির্বাচন সমাপ্ত না হওয়া পর্যন্ত প্রতি উপজেলায় একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এ ছাড়া ভোটগ্রহণের আগের দুই দিন, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরের দিন অর্থাৎ মোট চারদিনের জন্য প্রতি ইউনিয়নে কমপক্ষে একজন করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশনা প্রদান করা হয়েছে। স্থানীয় চাহিদা ও বাস্তবতার আলোকে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশনা প্রদান করা হবে।

চলমান ইউপি নির্বাচনে ইতোমধ্যে ছয় ধাপের ভোটগ্রহণ শেষ হয়েছে। গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর প্রথম ধাপের দুই দফায় ৩৬৯টি এবং ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ৮৩৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর তৃতীয় ধাপে এক হাজার ইউপিতে ভোট অনুষ্ঠিত হয়। চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর ৮৩৬ ইউপিতে ভোট হয়েছে। ৫ জানুয়ারি পঞ্চম ধাপে ৭০৮টি ইউনিয়ন পরিষদে ভোট হয়। এরপর ষষ্ঠ ধাপে ২১৬ ইউপিতে ৩১ জানুয়ারি ভোটগ্রহণ করা হয়। আর অষ্টম ধাপে আগামী ১০ ফেব্রুয়ারি আটটি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণের মধ্য দিয়ে ইউপি নির্বাচন শেষ হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের দেবতাখুম পর্যটন কেন্দ্র চার শর্তে ভ্রমণ

বান্দরবানের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুম আজ থেকে পুনরায় পর্যটকদের...

চট্টগ্রামে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উচ্চমাত্রার প্রিজারভেটিভ ব্যবহারের এবং...

দুর্যোগকালে সরকারের সঙ্গেবেসরকারি উদ্যোগ প্রয়োজন: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, বর্তমান সরকার...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় পদকপ্রাপ্তদের চবি শারিরীক শিক্ষা বিভাগের সংবর্ধিত

সম্প্রতি সম্পন্ন আন্ত বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় পদক প্রাপ্তদের সংবর্ধিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবলে বন্দর ও সিটি কর্পোরেশনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

আরও পড়ুন

বান্দরবানের দেবতাখুম পর্যটন কেন্দ্র চার শর্তে ভ্রমণ

বান্দরবানের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুম আজ থেকে পুনরায় পর্যটকদের জন্য খোলে দেওয়া হয়েছে। তবে দেবতাখুম ভ্রমণে যেতে হলে উপজেলা প্রশাসনের চারটি শর্ত অবশ্যই মেনে...

চট্টগ্রামে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উচ্চমাত্রার প্রিজারভেটিভ ব্যবহারের এবং পণ্যের মেয়াদ নির্ধারণে অনিয়মের অভিযোগে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা...

দুর্যোগকালে সরকারের সঙ্গেবেসরকারি উদ্যোগ প্রয়োজন: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। দেশের দুর্যোগকালে জনকল্যাণে সরকারের সঙ্গে বেসরকারি উদ্যোগকে এগিয়ে আসতে হবে।গত ১৮ জুলাই বোয়ালখালীতে...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবলে বন্দর ও সিটি কর্পোরেশনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের ফুটবল টুর্ণামেন্টে জয় পেয়েছে চবক ক্রীড়া...