বুধবার, ২২ জুলাই ২০২৬

সাতকানিয়ায় গভীর রাতে স্থানীয়দের হাতে যুবলীগের সম্পাদক পার্থ সারথীসহ ৫জন আটক, ব্যাপক মারধর

নিজস্ব প্রতিবেদক :

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার খাগরিয়া ইউনিয়নে নির্বাচনের আগের দিন (৬ ফ্রেরুয়ারি) রাত সাড়ে ১০টায় দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরীসহ যুবলীগের পাঁচ নেতাকর্মীকে আটক করে ব্যাপক মারধর করেছে স্বতন্ত্র প্রার্থী জসিম উদ্দিনের সমর্থকরা। এসময় তাদের বহনকারী প্রাইভেটকারটিও ভাংচুর করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করেছে। এসময় স্থানীয়রা অস্ত্রসহ তাদের আটক করেছেন বলে পুলিশকে জানান।

রবিবার রাত সাড়ে ১০টায় দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরী আরো ৪ জনকে নিয়ে একটি কারে করে ৬ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া ঢুকার সময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিনের অনুসারীরা তাদের গাড়িটি তল্লাশী করে।

ভোটের আগের দিন বহিরাগত ঠেকাতে স্থানীয়রা এলাকায় এলাকায় পাহারা বসিয়েছেন। এসময় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন ও তার অনুসারীরা তাদের অবরুদ্ধ করে মেরে রক্তাক্ত করে।

এক পর্যায়ে খাগরিয়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন গিয়ে পার্থ সারথী চৌধুরীসহ অন্যান্যদের উদ্ধার করে তার বাসায় নিয়ে যায়। সেখান থেকে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে দেখতে পান পার্থ সারথী চৌধুরীকে যে বাসায় বসিয়ে রাখা হয়েছে তার পাশে ড্রাইনিং টেবিলের উপর একটি পুরনো আগ্নেয়াস্ত্র রয়েছে।

পার্থ সারথী চৌধুরী বিধ্বস্ত অবস্থায় যেখানে বসা তার পাশে ড্রাইনিং টেবিলের উপর একটি পুরনো

আগ্নেয়াস্ত্র এবং পার্থ সারথী চৌধুরী পুলিশের সাথে কথা বলছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ছে। স্থানীয়রা জানান, আটকের সময় তাদের কারে এই আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে।

৭ ফ্রেরুয়ারি সাতকানিয়ার ইউপি নির্বাচনে খাগরিয়া ইউনিয়নের স্ট্রাইকিং ফোর্সের দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা লোহাগাড়া থানা ওসি (তদন্ত) ওবায়দুল ইসলাম জানান, আমরা খাগরিয়া থেকে

দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পার্থ সারথী চৌধুরীসহ ৫ জনকে উদ্ধার করেছি। তাদেরকে মারধর করা হয়েছে। পার্থ সারথী চৌধুরীকে যে রুমে বসিয়ে রাখা হয়েছে তার পাশে একটি অস্ত্র ছিল। এটি কি তাদের সাথে ছিল নাকি কেউ দিয়েছে এই ব্যাপারে এখন আমরা এখন কিছু বলতে পারছিনা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের দেবতাখুম পর্যটন কেন্দ্র চার শর্তে ভ্রমণ

বান্দরবানের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুম আজ থেকে পুনরায় পর্যটকদের...

চট্টগ্রামে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উচ্চমাত্রার প্রিজারভেটিভ ব্যবহারের এবং...

দুর্যোগকালে সরকারের সঙ্গেবেসরকারি উদ্যোগ প্রয়োজন: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, বর্তমান সরকার...

সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

আন্তঃ বিশ্ববিদ্যালয় প্রতিযোগিতায় পদকপ্রাপ্তদের চবি শারিরীক শিক্ষা বিভাগের সংবর্ধিত

সম্প্রতি সম্পন্ন আন্ত বিশ্ববিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় পদক প্রাপ্তদের সংবর্ধিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবলে বন্দর ও সিটি কর্পোরেশনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

আরও পড়ুন

বান্দরবানের দেবতাখুম পর্যটন কেন্দ্র চার শর্তে ভ্রমণ

বান্দরবানের জনপ্রিয় পর্যটন কেন্দ্র দেবতাখুম আজ থেকে পুনরায় পর্যটকদের জন্য খোলে দেওয়া হয়েছে। তবে দেবতাখুম ভ্রমণে যেতে হলে উপজেলা প্রশাসনের চারটি শর্ত অবশ্যই মেনে...

চট্টগ্রামে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, উচ্চমাত্রার প্রিজারভেটিভ ব্যবহারের এবং পণ্যের মেয়াদ নির্ধারণে অনিয়মের অভিযোগে ফুলেল ফুড প্রোডাক্টসকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা...

দুর্যোগকালে সরকারের সঙ্গেবেসরকারি উদ্যোগ প্রয়োজন: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, বর্তমান সরকার জনগণের সরকার। দেশের দুর্যোগকালে জনকল্যাণে সরকারের সঙ্গে বেসরকারি উদ্যোগকে এগিয়ে আসতে হবে।গত ১৮ জুলাই বোয়ালখালীতে...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবলে বন্দর ও সিটি কর্পোরেশনের জয়

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের ফুটবল টুর্ণামেন্টে জয় পেয়েছে চবক ক্রীড়া...