রবিবার, ৭ জুন ২০২৬

চমেকে আইসিইউ বেড না পেয়ে করোনা রোগীর মৃত্যুর অভিযোগ

চমেক হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিটের (আইসিইউ) বেড না পেয়ে খালেদা (৩৫) নামে করোনা আক্রান্ত এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

আজ রোববার (২৭ জুন) ভোর ৫টার দিকে হাসপাতালের করোনা ওয়ার্ডে তিনি মারা যান।

তিনি চট্টগ্রাম নগরীর একটি পোশাক কারখানায় চাকরি করতেন এবং চান্দগাঁও থানা এলাকায় একটি ভাড়াবাসায় থাকতেন। খালেদার গ্রামের বাড়ি মহেশখালীর শাপলাপুর ইউনিয়নে।

রোগীর স্বজনরা জানিয়েছেন, ডায়রিয়াজনিত সমস্যায় খালেদাকে গত সোমবার (২১ জুন) নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরদিন (মঙ্গলবার) রাত ৮টার দিকে তাকে চমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। চমেকের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন থাকার সময় তার আইসিউ বেড প্রয়োজন বলে জানান চিকিৎসকরা।

কিন্তু চিকিৎসকরা তাকে চমেক হাসপাতালে আইসিইউ বেড খালি নেই বলে বাইরে চেষ্টা করতে বলেন। এরইমধ্যে শুক্রবার বিকেলে করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এলে তাকে আবার চমেকের করোনা ওয়ার্ডে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকার সময় রোববার ভোরে তার মৃত্যু হয়।

খালেদার চিকিৎসার তদারকিতে থাকা স্বজন মো. জালাল বলেন, ‘আমরা চমেক হাসপাতালের ১৩ নম্বর মেডিসিন ওয়ার্ডে ভর্তি থাকার সময় দুইবার আইসিইউ বেডের জন্য আবেদন করেছিলাম। কিন্তু তারা বেড খালি নেই বলে অন্যদিকে চেষ্টা করতে বলেন।

আমরা গরিব হওয়ায় বেসরকারি হাসপাতালে আইসিইউ বেডে ভর্তি করতে পারিনি। এরমধ্যে শুক্রবার তার করোনা শনাক্ত হওয়ার পর আবার মৌখিকভাবে আইসিইউ বেডের জন্য আবেদন করি। এবার অক্সিজেন লেভেল ভালো আছে জানিয়ে আইসিইউ বেড দেয়া যাবে না বলে জানায় কর্তৃপক্ষ। সর্বশেষ আজ ভোরে তিনি মারা যান।’

তিনি বলেন, ‘মূলত আইসিইউ বেড না, টাকার অভাবে আমার রোগী মারা গেছে। কারণ টাকা থাকলে বেসরকারি হাসপাতালের আইসিইউ বেডে ভর্তি করাতে পারলে আমার রোগী বাঁচার সম্ভাবনা ছিল।’

এ বিষয়ে জানতে চাইলে চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এস এম হুমায়ুন কবির বলেন, আমার কাছে আইসিইউ বেডের জন্য কেউ আবেদন করেননি। হাসপাতালের আইসিইউ ইউনিটের বিষয়টি আমি নিজেই নিয়ন্ত্রণ করি।

আমার হাসপাতালে এখনও চারটি আইসিইউ বেড খালি আছে। চিকিৎসকের পরামর্শ মোতাবেক খালি থাকা সাপেক্ষে আমরা সবাইকে আইসিইউ বেড প্রদান করি। রোগীর স্বজনকে আমার কাছে আসতে বলেন। তাদের আইসিইউ বেড পাওয়ার ক্ষেত্রে কারও গাফিলতি আছে কি-না আমি দেখছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে হরিণ শিকারীর গুলিতে কৃষক নিহত

চট্টগ্রামের ফটিকছড়িতে বনাঞ্চলে হরিণ শিকারীর গুলিতে গুলিবিদ্ধ হয়ে মোঃ...

ফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের উত্তর ফটিকছড়ির ভূজপুর থানার নারায়ণহাট ইউনিয়নের শৈলকুপা এলাকায়...

মিরসরাইয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপ ভ্যানের ধাক্কায় মো. মজিবুল...

বোয়ালখালীতে পাহাড়ে পাওয়া লাশের পরিচয় মিলেছে

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা পাহাড় থেকে উদ্ধার হওয়া হাত-পা...

চট্টগ্রামে শিল্পকলা একাডেমী মুক্তমঞ্চে জমকালো নৃত্যানুষ্ঠান ‘নৃত্যনৈবেদ্য’ অনুষ্ঠিত

জেলা শিল্পকলা একাডেমী চট্টগ্রামের অনিরুদ্ধ মুক্তমঞ্চে ৫ জুন শুক্রবার...

ইস্পাহানি মাস্টার্স টি-২০ ক্রিকেট: চিটাগং রয়্যালস ও আগ্রাবাদ মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি চট্টগ্রাম...

আরও পড়ুন

দেশে বিদ্যুৎচালিত অ্যাম্বুলেন্স তৈরির পরিকল্পনা সরকারের

দেশের জরুরি রোগী পরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং আমদানি নির্ভরতা কমাতে দেশীয় প্রযুক্তিতে বিদ্যুৎচালিত (ইলেকট্রিক) অ্যাম্বুলেন্স তৈরির পরিকল্পনা নিয়েছে সরকার।শনিবার (৬ জুন) দুপুরে প্রধানমন্ত্রী তারেক...

ডেঙ্গু প্রতিরোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ:  বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ বর্তমানে জনস্বাস্থ্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ রোগ প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগই যথেষ্ট নয়,...

চট্টগ্রামে আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

চট্টগ্রামে একটি আধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।শুক্রবার (৫ জুন) চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে...

শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট উদ্বোধন

দেশ রক্ষা তারেক মঞ্চ আয়োজিত শহীদ জিয়া স্মৃতি উন্মুক্ত গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আজ ৫ জুন শুক্রবার বিকালে পাহাড়তলী শহীদ শাহজাহান মাঠে শুরু হয়েছে।টুর্নামেন্টের...