শনিবার, ২৫ জুলাই ২০২৬

বিদ্রোহী প্রার্থী হওয়ায় সাতকানিয়ায় আ.লীগের ১৭ নেতাকে বহিষ্কার

সাতকানিয়া প্রতিনিধি :

সাতকানিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আওতাধীন সাতকানিয়া উপজেলায় আওয়ামী লীগের ১৭ নেতা-কর্মীকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগে সুপরিশ পাঠানো হবে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ সংগঠনের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপি’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ কার্যকরি সংসদের সভার সিদ্ধান্ত অনুযায়ী এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

আগামী ৭ ফেব্রুয়ারি সাতকানিয়া উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার হওয়া নেতারা হলেন, ১ নং চরতী ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি মাঈনুদ্দীন চৌধুরী, ৩ নং নলুয়া ইউনিয়নে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক তসলিমা আবছার ও উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি মিজানুর রহমান, ৪ নং কাঞ্চনা ইউনিয়নে মোহাম্মদ ছালাম, ৫ নং আমিলাইষ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সদস্য এইচ এম হানিফ, মোজাম্মেল হক চৌধুরী ও এস এম হারুন, ৯ নং পশ্চিম ঢেমশা ইউনিয়নে আবদুল মাবুদ সেন্টু ও রিদোয়ানুল হক সুমন, ১১ নং কালিয়াইশ ইউনিয়নে ফেরদৌস চৌধুরী সোহেল ও এডভোকেট আতাউর রহমান, ১২ নং ধর্মপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক মোহাম্মদ ইলিয়াস চৌধুরী, ১৩ নং বাজালিয়া ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শহীদুল্লাহ চৌধুরী, ১৫ নং ছদাহা ইউনিয়নে রফিক মাহমুদ চৌধুরী, ১৭ নং সোনাকানিয়া ইউনিয়নে উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সেলিম উদ্দিন চৌধুরী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মাষ্টার আবু তাহের,ঢেমশা ইউনিয়নে কৃষক লীগ নেতা আনদুল মজিদ।

সভায় আরো সিদ্ধান্ত হয় যে, বিদ্রোহী প্রার্থীর পক্ষে অর্থাৎ নৌকা প্রতীকের বিরুদ্ধে যে সকল নেতা কাজ করছেন বা প্রচার-প্রচারনায় অংশগ্রহণ করছেন তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর...

রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার...

তৈরি পোশাকের পর সেমিকন্ডাক্টর শিল্পে অপার সুযোগ বিদ্যমান: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৬ সালের মধ্যেই গ্লোবাল সেমিকন্ডাক্টর...

আনোয়ারায় ছেলের হাতে মা-বাবা খুন

আনোয়ারা উপজেলায়  ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু হয়েছে। ঘটনার...

বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে

টানা ৩৬ দিন বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকার পর শ্রীলঙ্কার...

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম, পরিচ্ছন্ন শহর, সবুজ...

আরও পড়ুন

রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে রংপুর বিভাগের দলীয় নেতৃবৃন্দের সঙ্গে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ...

বঙ্গোপসাগরে মৃত্যুর সঙ্গে লড়াই, ৩৬ দিন পর জীবিত উদ্ধার দুই শ্রীলঙ্কান জেলে

টানা ৩৬ দিন বঙ্গোপসাগরে ভাসমান অবস্থায় থাকার পর শ্রীলঙ্কার দুই জেলেকে জীবিত উদ্ধার করেছেন কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের দক্ষিণপাড়ার একদল বাংলাদেশি জেলে। মানবিক...

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

‘পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম, পরিচ্ছন্ন শহর, সবুজ নগর, প্রফুল্ল মন, সুস্থ জীবন’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে ডেঙ্গুসহ মশাবাহিত...

স্ত্রীকে হাসপাতালে রেখে নামাজ পড়ে ফেরার পথে সড়কে প্রাণ গেল আলমগীরের

চট্টগ্রামের লোহাগাড়ায় স্ত্রীকে হাসপাতালে রেখে নামাজ পড়ে ফেরার পথে মহাসড়ক পার হতে গিয়ে পরপর দুটি মোটরসাইকেলের ধাক্কায় মো. আলমগীর নামে এক হোটেল ব্যবসায়ী নিহত...