রবিবার, ২৬ জুলাই ২০২৬

অতিরিক্ত আইজি হলেন পুলিশের ৭ ডিআইজি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (ডিআইজি) থেকে অতিরিক্ত আইজি (গ্রেড-২) পদে পদোন্নতি পেয়েছেন পুলিশের ৭ কর্মকর্তা।

আজ ২২ জানুয়ারি, শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার স্বাক্ষরিত সুপারিশনামার আদেশে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল ২১ জানুয়ারি এই পদোন্নতির অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা হলেন, পুলিশ অধিদপ্তরের উপ-পুলিশ মহাপরিদর্শক আবু হাসান মুহাম্মদ তারিক, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঢাকার উপ-পুলিশ মহাপরিদর্শক বনজ কুমার মজুমদার, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক উপ-পুলিশ মহাপরিদর্শক ড. হাসান-উল হায়দার, বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার অতিরিক্তি পুলিশ মহাপরিদর্শক (চ.দা) মো.মনিরুল ইসলাম, বরিশাল মহানগরী পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, শিল্পাঞ্চল পুলিশ ঢাকার উপ পুলিশ মহাপরিদর্শক মো. মাহাবুবর রহমান এবং ময়মনসিংহ রেঞ্জের উপ-পুলিশ মহা পরিদর্শক ব্যারিস্টার মো. হারুন-অর-রশিদ।

তারমধ্যে পিবিআই’র উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) বনজ কুমার মজুমদার ২০০০ সালে অতিরিক্ত কমিশনার হিসেবে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে দায়িত্ব পালন করেছিলেন। সে সময় ইভটেজিংরোধসহ নানামুখী সামাজিক কর্মকাণ্ডে চট্টগ্রামে বেশ প্রশংসিত হয়েছিলেন। পরে ডিআইজি হিসেবে পিবিআইয়ের দায়িত্ব নেয়ার পর পিবিআইকে আধুনীকরণসহ ক্লু লেস মামলা উদঘাটনে পিবিআইকে নিয়ে যান অনন্য এক উচ্চতায়।

চট্টগ্রামে ২০১৮ সালের ২৭ মে মেট্রোপলিটন পুলিশে (সএিমপি) কমিশনার হিসেবে যোগ দেন মাহাবুবর রহমান। ২০২০ সালের ৩১ আগস্ট বদলি হয়ে ১৫ সেপ্টেম্বর যোগ দেন শিল্প পুলিশে। মানবিক পুলিশ কমিশনার হিসেবে সিএমপিতে বেশ প্রশংসিত হয়েছিলেন মাহাবুবর রহমান। করোনাকালীন সময়ের শুরু থেকে সিএমপির নগরবাসীর ঘরের দরজায় খাদ্যসামগ্রী পৌঁছানোসহ মানবিক নানান উদ্যোগের কথা এখনো নগরবাসীর মুখেমুখে।

২০০০ থেকে ২০০২ সাল পর্যন্ত দুই বছর সিএমপিতে সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বিশেষ শাখার অতিরিক্তি পুলিশ মহাপরিদর্শক (চ.দা) মনিরুল ইসলাম। এরআগে ১৯৯৭ সালে সহকারী পুলিশ সুপার (প্রবি) হিসেবে চট্টগ্রাম জেলা পুলিশে চাকরি জীবন শুরু করেন তিনি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার স্বাক্ষরিত সুপারিশনামায় উপরোক্ত কর্মচারীগণের পদোন্নতির প্রজ্ঞাপন জারি করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...