রবিবার, ২৬ জুলাই ২০২৬

জনগণের কাজ করতে সামর্থ্যের চেয়ে সদিচ্ছা জরুরী: আ জ ম নাছির উদ্দীন

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বাংলাদেশকে একটি কল্যাণধর্মী রাষ্ট্রে পরিণত করার প্রত্যয়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার কাজ করে যাচ্ছে।

জনমানুষের জীবন মান উন্নত করণে সরকার বহুমাত্রিক প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, গরীব মেধাবী কোটা, খাদ্য ও অর্থ সহায়তা প্রদান, তরুণ প্রজন্মের আত্ম কর্মসংস্থান, গৃহহীনদের আবাসন ব্যবস্থাসহ নানামুখী উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। জনকল্যানে এমন কার্যকর পদক্ষেপ আজ বিশ্ব জুড়ে প্রশংসিত হয়েছে।

এমন পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হয়েছে শুধুমাত্র সরকারের ঐকান্তিক প্রচেষ্টার কারণে। করোনা পেনডেমিক ক্রাইসিসে আমাদের থেকে অগ্রসর অনেক দেশ মুখ থুবড়ে পড়েছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে আমরা ভাল ভাবেই পরিস্থিতি মোকাবেলা করেছি।

সমাজ, রাষ্ট্রে সামর্থ্যবান সংখ্যার অভাব নেই। কিন্তু মানুষের সত্যিকার ভাগ্য উন্নয়নের জন্য সদিচ্ছা থাকা জরুরী। সদিচ্ছা আর সুন্দর পরিকল্পনা থাকলে সীমিত সাধ্যে জনসেবার স্বাদ পূরণ করা যায়। এটাই করেছেন মাননীয় নেত্রী।

তার সেই আদর্শে উদ্বুদ্ধ হয়ে আওয়ামী আদর্শের কর্মীরা জনগণের সেবা করে যাচ্ছে।

আজ ২২ জানুয়ারি শনিবার সকালে মোমিন রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমনের উদ্যোগে এলাকাবাসীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

কাউন্সিলর শৈবাল দাশ সুমনের সভাপতিত্ব ও অধ্যাপক অঞ্জন দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, কার্য নির্বাহি সদস্য বেলাল আহমদ, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, সহসভাপতি জাহাঙ্গীর আলম, ১নং ইউনিটি সভাপতি মৃদুল কান্তি দাশ, ৩নং ইউনিট সভাপতি জাহাঙ্গীর মোস্তফা, ১নং ইউনিট সাধারণ সম্পাদক আহসান উল্লাহ খোকন, ২নং ইউনিট সাধারণ সম্পাদক ইকবাল আহমদ ইমু, নগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, ছাত্রনেতা ইঞ্জিনিয়ার সৈকত দাশ, কোতয়ালি থানা পূজা উদযাপন পরিষদ সভাপতি লিটন শীল,সাধারণ সম্পাদক তারণ দাশ প্রলয়, ছাত্রলীগ নেতা শৈবাল দাশ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ৭০০ জন মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করেছে র‌্যাব-৭।শুক্রবার (২৪ জুলাই)...