রবিবার, ২৬ জুলাই ২০২৬

জয়পুরহাটে বাস-পিকআপ মুখোমুখি, নিহত ১

জেলা প্রতিনিধি :

শীতের কুয়াশাছন্ন সকালে জয়পুরহাটের ক্ষেতলালে হানিফ পরিবহনের বাস ও পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ চালকের সহকারী গুরুতর আহত হয়েছেন। তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে জয়পুরহাট-মোকামতলা সড়কের ক্ষেতলাল উপজেলার শালবন নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নীরেন্দ্রনাথ মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

পিকআপের নিহত চালকের নাম মাসুদ রানা (৩৬)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাসিন্দা। আর গুরুতর আহত মনোরঞ্জন (৩৮) একই উপজেলার দুর্লভপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় হানিফ গাড়ির কোনো যাত্রী হতাহত হননি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুয়াশাছন্ন শনিবার সকালে হিলি থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকার উদ্দেশে যাচ্ছিল। একই পথে মোকামতলায় মাছ বিক্রি করে একটি পিকআপ জয়পুরহাটের উদ্দেশে রওনা দেয়। পথে শালবন এলাকায় হানিফ পরিবহনের বাসটির সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই পিকআপের চালক মাসুদ রানা মারা যান। পিকআপ ভ্যানের সহকারী মনোরঞ্জন গুরুতর আহত হন। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে হতাহতের উদ্ধার করেন।

জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শওকত আলী জোদ্দার বলেন, ঘটনাস্থলেই পিকআপের চালক নিহত হন। গুরুতর আহত অবস্থায় পিকআপের সহকারীকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নৃপেন্দ্রনাথ মন্ডল বলেন, ময়নাতদন্ত শেষে পিকআপ চালকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর...

চট্টগ্রাম বন্দরে নির্বাচনী তফশীল ঘোষণা, ভোট ২৯ আগস্ট

চট্টগ্রাম বন্দর ট্রাক-কভ্যার্ড ভ্যান মালিক ও কন্ট্রাক্টর এসোসিয়েশনের (রেজিস্ট্রেশন...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি...

চট্টগ্রামের বায়েজিদে পরিত্যক্ত অবস্থায় বিদেশি অস্ত্র-গুলি উদ্ধার

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায়...

আরও পড়ুন

বান্দরবানে পর্যটকবাহী নৌকাডুবি: বিজিবির তৎপরতায় ৬ জন জীবিত উদ্ধার, নিখোঁজ ১

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে পর্যটকবাহী একটি নৌকা ডুবে যাওয়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তাৎক্ষণিক উদ্ধার অভিযান চালিয়ে ৭ আরোহীর মধ্যে...

হাটহাজারীতে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশুর

চট্টগ্রামের হাটহাজারীতে পুকুরে ডুবে হুমাইরা (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেখল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ঠান্ডা...

শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

চট্টগ্রাম মেট্রোপলিটন অটোরিকশা/অটো টেম্পু শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১৪৪১) শ্রমিক কল্যাণ তহবিলের ৩১ কোটি ২৯ লাখ ৪১ হাজার ৬৪০ টাকা আত্মসাতের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন...

চট্টগ্রামে বায়েজিদ শেরশাহ নালায় মিলল ১৩২০ পিস বুলেট

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানাধীন শেরশাহ বাংলাবাজার এলাকার একটি নালা থেকে ১ হাজার ৩২০টি ব্যবহৃত বুলেট উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া বুলেটগুলির মধ্যে ১২০টি...