মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬

পরিবেশের ক্ষতি করায় ৯ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৮৫ হাজার জরিমানা

নিজস্ব প্রতিবেদক :

পরিবেশের ছাড়পত্র না থাকা, পাহাড় কাটা ও বালু ভরাটের অভিযোগে ৯ প্রতিষ্ঠানকে ৩ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

সোমবার (১০ জানুয়ারি) এ জরিমানা করেন পরিবেশ অধিদফতর চট্টগ্রামের পরিচালক মফিদুল আলম।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছাড়পত্রবিহীন প্রতিষ্ঠান স্থাপনের জন্য কক্সবাজার জেলার রামু উপজেলার আরআইএম ব্রিকসকে ১ লাখ টাকা, একই অভিযোগে কুমিল্লার লাকসাম উপজেলার আল্লাহ ভরসা অ্যালুমিনিয়ামকে ৩০ হাজার টাকা, ব্রাহ্মণবাড়িয়ার আইডিয়াল এক্সরে অ্যান্ড প্যাথলজিকে ১০ হাজার টাকা, নোয়াখালী প্রাইম হসপিটাল লিমিটেডকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া লাইসেন্স নবায়ন না করায় চাঁদপুরের কচুয়া টাওয়ার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, বালু ভরাটের অভিযোগে কক্সবাজারের পালংকি রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা এবং অবৈধ ইটভাটা স্থাপনের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নিহাদ ব্রিকসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, পাহাড় কাটার অভিযোগে বান্দরবানের দানু মিঞা নামে একজনকে ৪০ হাজার টাকা এবং টিটু বড়ুয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করে প্রতিষ্ঠানটি।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মফিদুল আলম বলেন, পরিবেশের ক্ষতিসাধন করায় ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৭ ও ১২ ধারায় এ জরিমানা করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ৩৩১ মিলিমিটার বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে মানুষ

চট্টগ্রামের পতেঙ্গায় ২৪ ঘণ্টায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি...

রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ধসে প্রাণ গেল বৃদ্ধের

রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ধসে লক্ষ্মী বিলাস চাকমা (৭০) নামের এক...

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে নদ-নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত; বন্যা ও পাহাড়ধসের শঙ্কা

টানা ভারী বর্ষণে খাগড়াছড়িতে চেঙ্গী ও মাইনী নদীসহ বিভিন্ন...

চট্টগ্রামে তরুণীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার এক তরুণীকে ধর্ষণের ঘটনায় দায়ের...

টানা বর্ষণে বিপর্যস্ত আলীকদম, তলিয়ে গেছে সড়ক ও ফসলি জমি

টানা দুই দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের...

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ জানালেন যুবরাজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির...

আরও পড়ুন

চট্টগ্রামে ৩৩১ মিলিমিটার বৃষ্টিতে জলাবদ্ধতা, দুর্ভোগে মানুষ

চট্টগ্রামের পতেঙ্গায় ২৪ ঘণ্টায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। এর সঙ্গে পাহাড়ি ঢল, কর্ণফুলীর জোয়ার মিলে চরম দুর্ভোগে পড়েছেন নগরবাসী।বিশেষ করে জলাবদ্ধতায়...

রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ধসে প্রাণ গেল বৃদ্ধের

রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ধসে লক্ষ্মী বিলাস চাকমা (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (৭ জুলাই) সকালে বাঘাইছড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম লাইল্যাঘোনা এলাকায় এ...

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে নদ-নদীর পানি বৃদ্ধি, নিম্নাঞ্চল প্লাবিত; বন্যা ও পাহাড়ধসের শঙ্কা

টানা ভারী বর্ষণে খাগড়াছড়িতে চেঙ্গী ও মাইনী নদীসহ বিভিন্ন খাল-ছড়ার পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবার ৭ জুলাই  দুপুর থেকে জেলা সদর, মহালছড়ি, পানছড়ি ও...

চট্টগ্রামে তরুণীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার এক তরুণীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় ছয় বছর পর মো. রাজীব (২৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।সোমবার...