বুধবার, ২৯ জুলাই ২০২৬

কক্সবাজার কলাতলি মোড়ে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত-১

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি :

কক্সবাজার কলাতলি ডলফিন মোড়ে ট্রাফিক পুলিশ বক্সের পাশে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয়েছেন।

শুক্রবার ৭ জানুয়ারী রাত ৯টা ৪০ মিনিটের সময় কলাতলি রোডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার শহর থেকে কলাতলি ডলফিন মোড় অভিমুখি এজে আর গ্রুপ নামের পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান (নং ঢাকা মেট্রো- ট-১৩-৭৬৭৯) একই দিকে আসছিল। পথিমধ্যে কলাতলি ডলফিন মোড় ট্রাফিক পুলিশ বক্সের কাছেই বেপরোয়া কাভার্ড ভ্যানটি ওই মোটরসাইকেল ( নং- কক্সবাজার-হ-১১-২৬১২) কে পিছন থেকে ধাক্কা দেয়। এতেই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন মোটর সাইকেল চালক আশরাফ। নীল রঙ্গের ইয়ামাহা মোটর সাইকেলটি কলাতলি অভিমুখে আসছিল।

পথচারীরা জানান, শহর থেকে পিছনে পিছনে আসা কাভার্ড ভ্যানটি পিছন দিক থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিলে এই মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

পথচারী ও কলাতলি ডলফিন মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা মরদেহ উদ্ধার করেন। ঘটনার পরপরই
কাভার্ড ভ্যান চালক কৌশলে পালিয়ে যায়। দূর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল আটক করেছে পুলিশ।

নিহত মোটরসাইকেল চালক কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম লারপাড়ার সেনায়েত আলীর ছেলে মো. আশরাফ প্রকাশ আশু (৩৫)।

কলাতলি ট্রাফিক পুলিশ বক্সে দায়িত্বরত ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর নির্মল দেব নাথ জানান, দুর্ঘটনায় কবলিত গাড়ী দুটি উদ্ধার করে পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার উপ- পরিদর্শক (এসআই) জামিরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের...

চট্টগ্রামের হাটহাজারীতে ইটভাটা মালিকের গাড়ি লক্ষ্য করে গুলি

চট্টগ্রাম শহর থেকে রাউজানে নিজ বাড়িতে ফেরার পথে হাটহাজারীর...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায়...

তথ্য গোপন করে রিট: জিপিএইচ ইস্পাতকে ৫ কোটি টাকা জরিমানা

আপিল বিভাগে একই বিষয়ে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও তথ্য...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভুবন ভোলানো হাসিতে মন জয় করা তাহসিনের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে সেই তাহসিন, যে...

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

আরও পড়ুন

ঈদগাঁওতে ট্রাকের ধাক্কায় এক শিশু নিহত

কক্সবাজারের ঈদগাঁও থানার সামনে শাহ ফকির বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় আবদুল্লাহ (১২) নামের এক শিশু নিহত হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর ১:০৩ মিনিটে এ...

টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফরের ৭ বছরের কারাদণ্ড

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে ৭ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।একই...

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে।মন্ত্রী আজ সকালে রাজধানীর...

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পেকুয়া উপজেলার...